|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আমার ক্ষতিপূরণ লাগবে না, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করুন’: সালমান মুক্তাদির

সংগৃহীত ছবি

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো ক্ষতিপূরণ চান না বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, নিজের ক্ষতি নিজেই সামলে উঠতে পারবেন। তবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার বিকেলে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দেন সালমান। তিনি দাবি করেন, হামলার পর মামলা করতে গিয়ে ভোর পর্যন্ত থানায় অপেক্ষা করেও মামলা করতে পারেননি। তবে ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় রোববার সকাল সাড়ে ৮টায় মামলা হয়েছে।

সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোরও আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ঢালাও অভিযোগ’ মন্তব্যের সমালোচনা করে সালমান বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও তাদের কাছে থাকা অস্ত্রের বিষয়টি তদন্তের মাধ্যমে বের করা উচিত। তাঁর অভিযোগ, হামলায় আটক ব্যক্তিরা বিএনপির নাম নিয়েছে।

তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে বলা হয়েছে, ঘটনাটি সালমানের স্টুডিওকে লক্ষ্য করে নয়; ভবন ও জমি নিয়ে বিরোধের জেরেই হামলা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

সালমান বলেন, “আমার স্টুডিও বানিয়ে দিতে হবে না। আমি সালমান মুক্তাদির, যথেষ্ট স্ট্রং। আমার কিছু লাগবে না। যদি সত্যিই কিছু করতে চান, বাংলাদেশের জন্য কিছু করুন।”

তিনি আরও বলেন, ব্যক্তিগত ক্ষতিপূরণের চেয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-তাউনকে ১ লাখ রিয়াল জরিমানা ও দুই ম্যাচ দর্শক নিষিদ্ধ

1

ব্যাক-অফিস সফটওয়্যারেও কমছে না জালিয়াতি: পুঁজিবাজারের নিরাপত

2

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্র

3

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই

4

বার কাউন্সিল এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

5

জামায়াত-বিএনপি ছাড়ার আল্টিমেটাম, নতুন জোট চায় হেফাজত আমির

6

কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচ প্রেডিকশন ও বিশ্লেষণ ২০২৬

7

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে হ্যারি কেইনের ৬

8

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের জয়জয়কার

9

জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

10

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে

11

সিরাজগঞ্জের শাহজাদপুর ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির

12

সৌদি আরবে গৃহকর্মীদের আকামা বা রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ও

13

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১২

14

স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে বরাদ্

15

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রুল খারিজ

16

রাজশাহীর বাগমারায় বিএনপির নেতার বাড়িতে ককটেল হামলা, আ.লীগ নে

17

মিশরের ম্যাচে আবারও বিতর্ক

18

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

19

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর হয়রানি নয়: প্রধানমন্ত্রী

20