দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকরা এখন অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

০ শেয়ার
সাংবাদিকরা এখন অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশাকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো টেকসই কাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি, যে কারণে এই পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।
  • সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
  • রাষ্ট্র ও সমাজকে সবসময় আয়নার সামনে দাঁড় করানোর কাজ গণমাধ্যম করে থাকে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত নৈতিক দায়িত্ব।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশাকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো টেকসই কাঠামো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি, যে কারণে এই পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাষ্ট্র ও সমাজকে সবসময় আয়নার সামনে দাঁড় করানোর কাজ গণমাধ্যম করে থাকে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত নৈতিক দায়িত্ব।

বর্তমান সরকারের আমলের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা অনেক বেশি চাপমুক্ত ও স্বাধীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন এবং সংবাদকর্মী ও নেতৃবৃন্দও এ বিষয়ে সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাংবাদিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণ মানেই মূলত দেশের সামগ্রিক কল্যাণ। সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক কল্যাণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বিএফইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভার শেষ পর্যায়ে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার মোট ৪৯ জন অসচ্ছল ও আহত সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হাতিরঝিল ও পান্থকুঞ্জের পরিবেশ বিপন্ন করবে এক্সপ্রেসওয়ের নতুন র‍্যাম্প

2

মালয়েশিয়ায় শ্রমিক সংকট নিরসনে বিশেষ ক্যাবিনেট: জুলাইয়ে সুখবর পাওয়ার আশা

3

ডিস্টিংকশনসহ আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স পাস করলেন নাজিরুদ্দিন ফারুক

4

‘র’-এর প্রধানের ঢাকা সফর কেন তাৎপর্যপূর্ণ? বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সমীকরণ

5

ইমরান খানের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় পাকিস্তান সরকারের আইনি আপত্তি

6

বলিউড ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘রাজ’ খ্যাত মালিনী শর্মা?

7

বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে: তামিম ইকবাল

8

দেশের ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস

9

ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ

10

কংগ্রেস নেতা হত্যা মামলায় সবাই খালাস