দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোয়াইবার্সের নতুন গেম 'নোডাসফল': চরিত্র পেতে লাগবে না র‍্যান্ডম ড্র বা গাচা

০ শেয়ার
হোয়াইবার্সের নতুন গেম 'নোডাসফল': চরিত্র পেতে লাগবে না র‍্যান্ডম ড্র বা গাচা

হোয়াইবার্সের নতুন অ্যাকশন আরপিজি গেম 'নোডাসফল'-এ থাকছে ভিন্ন বিজনেস মডেল। র‍্যান্ডম ড্র ছাড়াই গেম খেলে ক্যারেক্টার আনলক করার সুযোগ মিলবে।

সংক্ষেপে মূল তথ্য
  • জনপ্রিয় গেম ডেভেলপার প্রতিষ্ঠান হোয়াইবার্স (HoYoverse) তাদের আসন্ন নতুন অ্যাকশন আরপিজি গেম ‘নোডাসফল’ (Nodusfall) নিয়ে গেমারদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করেছে।
  • গেমটির অ্যানিমেশন স্টাইল বা দৃশ্যপট গতানুগতিক গেমের চেয়ে আলাদা তো বটেই, এর পাশাপাশি এর বিজনেস মডেলেও আনা হয়েছে বড় পরিবর্তন।
  • গেমটির ডেভেলপাররা নিশ্চিত করেছেন যে, এটি ফ্রি-টু-প্লে (Free-to-play) হলেও এর চরিত্রগুলো পাওয়ার জন্য খেলোয়াড়দের কোনো র‍্যান্ডম ড্র বা প্রচলিত ‘গাচা’ (Gacha) সিস্টেমের ওপর নির্ভর করতে হবে না।

জনপ্রিয় গেম ডেভেলপার প্রতিষ্ঠান হোয়াইবার্স (HoYoverse) তাদের আসন্ন নতুন অ্যাকশন আরপিজি গেম ‘নোডাসফল’ (Nodusfall) নিয়ে গেমারদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করেছে। গেমটির অ্যানিমেশন স্টাইল বা দৃশ্যপট গতানুগতিক গেমের চেয়ে আলাদা তো বটেই, এর পাশাপাশি এর বিজনেস মডেলেও আনা হয়েছে বড় পরিবর্তন। গেমটির ডেভেলপাররা নিশ্চিত করেছেন যে, এটি ফ্রি-টু-প্লে (Free-to-play) হলেও এর চরিত্রগুলো পাওয়ার জন্য খেলোয়াড়দের কোনো র‍্যান্ডম ড্র বা প্রচলিত ‘গাচা’ (Gacha) সিস্টেমের ওপর নির্ভর করতে হবে না।

জার্মানির গেমসবকম (Gamescom) ইভেন্টের ওপেনিং নাইট লাইভে ট্রেলার প্রদর্শনের পর থেকেই ‘এল্ডেন রিং’-এর নান্দনিকতা এবং ‘মনস্টার হান্টার’-এর ফাইটিং স্টাইলের মিশ্রণ নিয়ে আলোচনা শুরু হয়। সাধারণত হোয়াইবার্স মানেই জেনশিন ইমপ্যাক্ট বা জেনলেস জোন জিরোর মতো অ্যানিমে স্টাইলের গাচা মেকানিকস,এই ধারণা ভেঙে এবার কিছুটা ভিন্ন পথে হাঁটছে স্টুডিওটি।

ডেভেলপারদের ভাষ্য অনুযায়ী, নোডাসফলের মূল গেমপ্লে অভিজ্ঞতা খেলোয়াড়রা নিয়মিত গেম খেলার মাধ্যমেই আনলক করতে পারবেন। অর্থাৎ, র‍্যান্ডম ড্র বা পে-ওয়ালের বেড়াজালে পড়ে কেবল ভাগ্য কিংবা টাকার জোরে চরিত্র পেতে হবে না। গেমটির মূল আয়ের উৎস হবে কসমেটিক মনিটাইজেশন বা বিভিন্ন ক্যারেক্টারের কাস্টমাইজযোগ্য পোশাক, হেয়ারস্টাইল ও অ্যাক্সেসরিজের মতো বিষয়গুলো।

হ্যান্ডস-অন প্রিভিউতে দেখা গেছে, গেমটিতে চারজন ভিন্ন চরিত্রকে নিজেদের পছন্দমতো সাজিয়ে বস-ফাইট করার সুযোগ রয়েছে। গাচার চক্কর বা ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করার টেনশন ছাড়াই দ্রুতগতির ও আকর্ষণীয় এই অ্যাকশন গেম উপভোগ করতে পারবেন গেমাররা। গেমসবকমের অন্যান্য অ্যানিমে-কাস্ট গাচা গেমের ভিড়ে হোয়াইবার্সের এই নতুন ও ভিন্নধর্মী উদ্যোগ ভিডিও গেমের বাজারে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

2

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায় দুই সহোদরসহ নিহত ৩

3

জেন জি’র পর এবার জেন আলফার স্কুল ও নাগরিক সুবিধার দাবিতে উত্তাল ভারত

4

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কঠোর হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

5

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১

7

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল বিশ্বরেকর্ড

8

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় নতুন সিদ্ধান্ত

9

ব্যালন ডি'অর প্রিভিউ: আগামীকাল লন্ডনে অনুষ্ঠান, দৌড়ে এগিয়ে কেন, ইয়ামাল ও এমবাপে

10

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি