দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: দেশে চিকিৎসাসেবার বাইরে ৯২ শতাংশ রোগী

০ শেয়ার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: দেশে চিকিৎসাসেবার বাইরে ৯২ শতাংশ রোগী

১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে উঠে এলো দেশে মানসিক স্বাস্থ্যসেবার চরম ঘাটতির চিত্র। প্রাপ্তবয়স্কদের ১৮.৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত হলেও ৯২ শতাংশই রয়ে যাচ্ছেন চিকিৎসার বাইরে।

সংক্ষেপে মূল তথ্য
  • সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ ১০ অক্টোবর উদযাপিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
  • এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে,‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।
  • ’ দিবসটি উপলক্ষ্যে প্রকাশিত দেশের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যান এক আশঙ্কাজনক ও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ ১০ অক্টোবর উদযাপিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে,‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।’ দিবসটি উপলক্ষ্যে প্রকাশিত দেশের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যান এক আশঙ্কাজনক ও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ১৮.৭ শতাংশ এবং শিশু-কিশোরদের ১২.৬ শতাংশ মানসিক ব্যাধিতে আক্রান্ত হলেও, তাদের মধ্যে মাত্র ৮ শতাংশ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। ফলে বিশাল এই জনসংখ্যার প্রায় ৯২ শতাংশ রোগীই রয়ে যাচ্ছেন যেকোনো ধরনের চিকিৎসা ও মানসিক পরামর্শের সম্পূর্ণ বাইরে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে উদ্বেগজনিত রোগের হার ৮.৯ শতাংশ এবং বিষণ্নতায় ভুগছেন ৬.৭ শতাংশ মানুষ। শিশু-কিশোরদের মধ্যেও নিউরোডেভেলপমেন্টাল ও উদ্বেগজনিত ব্যাধি আশঙ্কাজনকভাবে বাড়ছে। কিন্তু এই ব্যাপ্তির তুলনায় চিকিৎসাসেবা ব্যবস্থা এখনো চরম ঘাটতিতে জর্জরিত। ১৭ কোটির বেশি জনসংখ্যার বিপরীতে দেশে মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র ৩৮০ জন, অর্থাৎ প্রতি এক লাখ মানুষের জন্য বিশেষজ্ঞের সংখ্যা ০.১৯ জন। দেশের মানসিক স্বাস্থ্যসেবা মূলত রাজধানী ও বিভাগীয় শহরকেন্দ্রিক হওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষ জনবল, বিশেষায়িত পরিকাঠামো ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট রয়ে গেছে।

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, পরিবার ও সমাজে মানসিক রোগ সম্পর্কিত সচেতনতার অভাব এবং চিকিৎসাসেবা কেন্দ্রগুলোর অপ্রতুলতার কারণেই সিংহভাগ রোগী সময়মতো সেবা পান না। বংশগত বা জৈবিক কারণের পাশাপাশি কর্মক্ষেত্রের চাপ, আর্থিক অনিশ্চয়তা, একাকিত্ব এবং ডিজিটাল আসক্তির মতো মনস্তাত্ত্বিক ও সামাজিক বিষয়গুলো মানুষের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবার সঙ্গে জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মনোরোগ চিকিৎসাকে যুক্ত করা না গেলে এবং মানসিক রোগ নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে ৯২ শতাংশের এই বিশাল সেহাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে না।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চীন বনাম ফিলিস্তিন ফুটবল: আজ বিকেলে কে জিতবে?

2

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করল অর্থ মন্ত্রণালয়

3

বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

4

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক বিচার চাইলেন বরকত উল্লাহ বুলু

5

যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা

6

নেটপ্রভাবী সাহিবার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন অর্জুন কাপুর

7

মধ্যপ্রাচ্য সংকট ও তেলের দাম বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

8

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস সচল, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

9

সিটি ব্যাংকের ইজিএম বাতিল এবং শাহজালাল ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

10

প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুক্কু কোহলি, শোকের ছায়া বলিউডে