|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল বিক্রি শুরু, চলবে চার মাস

দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় গত শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী চার মাস অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ২০২৭ সালের মার্চ ও এপ্রিল এই দুই মাসও চাল বিক্রি করা হবে। সোমবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী এই সাশ্রয়ী মূল্যের চাল কেনার সুযোগ পাবেন। এর মধ্যে ২৪৮টি উপজেলার ২৫ লাখ ২৯ হাজার কার্ডধারী পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলার ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগী সাধারণ চাল সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রিও চালু রাখা হয়েছে। উল্লেখ্য, চার বছর আগে এই চালের দাম ১০ টাকা কেজি থাকলেও ২০২২-২০৩ অর্থবছর থেকে তা বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়। ডিলারদের কাছ থেকে এই চাল সংগ্রহ করতে হয় উপকারভোগীদের।

এদিকে দেশের খাদ্য মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ২ আগস্ট পর্যন্ত মোট খাদ্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ টন এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ টন ধান মজুত রয়েছে।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছর থেকে ৫০ লাখ পরিবারকে লক্ষ্য করে খাদ্য মন্ত্রণালয়ের অধীন ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু করা হয়। গ্রামাঞ্চলে বাস্তবায়ন হওয়া এই কর্মসূচিতে বিধবা, বয়স্ক, নারী ও নিম্ন আয়ের দুস্থ পরিবারপ্রধানদের অগ্রাধিকার দেওয়া হয়। সাধারণত মার্চ-এপ্রিল এবং আগস্ট থেকে নভেম্বর এই ছয় মাস গরিব মানুষের আয়ের সুযোগ কম থাকায় সরকার খাদ্যবান্ধব ও ওএমএস উভয় কর্মসূচিতেই বড় অংকের ভর্তুকি প্রদান করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ছুঁইছুঁই

1

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: মানবস্বাস্থ্যে যে মার

2

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময়

3

চাঁদপুরে ৩৬ বছর বয়সী নারীর পেট থেকে পৌনে ৫ কেজি ওজনের টিউমার

4

শেখ হাসিনার মৃত্যু ও কবর এই দেশে হবে না: সারজিস আলম

5

শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন নয়: রামদেবের মন্তব্যের কড়া জবাব কঙ্গ

6

ইরানের তেল স্থাপনায় হামলা বন্ধের অনুরোধ যুক্তরাষ্ট্রের: বিশ

7

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অফিস ভাঙচুরসহ আহত ১০

8

মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের

9

মরক্কো ম্যাচের আগে কঠোর হুঙ্কার এমবাপ্পের

10

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

11

পাগলা মসজিদের দানবাক্সে ৪৩ বস্তা টাকা: রেকর্ড ভাঙার পথে ঐতিহ

12

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার খুঁজছেন নিউ ইয়র্কের মে

13

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

14

ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

15

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার হাফিজ উদ্দিন আ

16

রংপুর হত্যাকাণ্ড দ্রুত বিচার না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হতো:

17

মেটার নতুন পার্সোনাল এআই এজেন্ট ‘মিউজ’: কাজ করবে মানুষের হয়ে

18

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তির মুখে নাহিদ রানা, যোগ হলো ডিমের

19

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্

20