দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ২৪

০ শেয়ার
সাভারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ২৪
ছবি: সংগৃহীত

সাভারে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এজাহারভুক্ত ৫ আসামিসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকার সাভারে ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • গত ৯ জুন সন্ধ্যায় সাভার পৌরসভার বক্তারপুর বালুর মাঠ এলাকায় চিহ্নিত আসামি মো. রফিকুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চালালে তিনি তাঁর সহযোগীদের জড়ো করে পুলিশের ওপর চড়াও হন।
  • পুলিশের অফিশিয়াল পরিচয় ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা সত্ত্বেও রফিকুল ও তাঁর অর্ধশতাধিক সহযোগী লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানের ওপর নৃশংস হামলা চালায়।

ঢাকার সাভারে ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৯ জুন সন্ধ্যায় সাভার পৌরসভার বক্তারপুর বালুর মাঠ এলাকায় চিহ্নিত আসামি মো. রফিকুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চালালে তিনি তাঁর সহযোগীদের জড়ো করে পুলিশের ওপর চড়াও হন। পুলিশের অফিশিয়াল পরিচয় ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা সত্ত্বেও রফিকুল ও তাঁর অর্ধশতাধিক সহযোগী লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শামীম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানের ওপর নৃশংস হামলা চালায়। হামলায় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই জঘন্য হামলার পরপরই ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সাভার জুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদের নেতৃত্বে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার (১১ জুন) ভোর পর্যন্ত সাভার বেদে পাড়াসহ বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযান চলে। অভিযানে মূল মামলার এজাহারভুক্ত ৫ আসামি,আরিফুল ইসলাম, সাগর মিয়া, মো. মারুফ, মো. হুমায়ুন ও মো. রাকেশ মালকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একই অভিযানে সাভারের বিভিন্ন প্রান্ত থেকে হত্যা, মাদক, চুরি, হত্যাচেষ্টা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আরও ১৯ জনসহ সর্বমোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নবম পে স্কেলের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায়, দুই ধাপে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

2

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী কে? ফয়সাল আমিন নাকি শামারুহ মির্জা?

3

কোনো নিয়মের তোয়াক্কা না করে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি রিকশা

4

মীর মোস্তাফিজুর রহমানের হার্ট সার্জারি সফল ২০২৬ | মুগ্ধের পিতা আপডেট

5

আট মাসে প্রশাসনে বড় রদবদল: ২ হাজারের বেশি বদলি ও পদায়ন

6

আসিফ মাহমুদের সমালোচনা আবু হানিফের

7

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

8

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা

9

চট্টগ্রামে ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ আদালতের

10

ভারী মেকআপ ছাড়াই সাই পল্লবীর জেল্লাদার ত্বকের রহস্য কী?