|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ তরুণ আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরের দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকার ফরেস্টের ভেতর থেকে তাদের আটক করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শারিয়ালজোত বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত তরুণরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার হাফিজুল ইসলাম (২১), একই জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার শিপন মিয়া (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শারিয়ালজোত বিওপির টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তরুণরা স্বীকার করেছেন যে, তারা মূলত কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, বিজিবি চার তরুণকে থানায় হস্তান্তর করেছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় তাদের টহল দল ২৪ ঘণ্টাই তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম স্পেন - কখন, কোথায় দে

1

১৫ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করছেন ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড়

2

বাংলাদেশে মিয়াজাকি আমের বাণিজ্যিক চাষ

3

সিটি ব্যাংকের ইজিএম বাতিল এবং শাহজালাল ব্যাংকের পরিচালকের শে

4

ইরানের নতুন নেতাকে নিয়ে ট্রাম্পের সন্দেহ: মধ্যপ্রাচ্যে তুঙ্গ

5

লঙ্কা প্রিমিয়ার লিগে দল থেকে 'ড্রপ' হয়ে অসন্তুষ্ট শাহিন শাহ

6

সাভারে মাদরাসাছাত্রকে ৬ মাস ধরে বলাৎকার: ঘুমের মাঝেও ‘গলা ছে

7

স্ত্রীর খোঁজে ফুলবাড়ীতে চীনা নাগরিক

8

২০৩০ বিশ্বকাপে কি ফিরবেন নেইমার? জল্পনা তুঙ্গে

9

২০২৬ বিশ্বকাপ: ব্যর্থতার গ্লানি ভুলে সুইডেনকে বদলে দিলেন গ্র

10

প্রতিবেশীর স্বপ্ন পূরণে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্রি ও

11

ময়মনসিংহে বজ্রপাতে ২ জনের মৃত্যু

12

দেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস: শিলাবৃষ্টির শঙ্কা ও ত

13

আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিন কমলো স্বর্ণের দাম: আউন্

14

দেশে স্বর্ণের দাম কমলো

15

প্রয়োজনে ইরানে আবারও হামলার হুশিয়ারি দিলেন নেতানিয়াহু

16

রিয়াদে সিআইএ স্টেশনে ড্রোন হামলা ও কাতারে ইরানি গুপ্তচর চক্র

17

মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ফের হামলা

18

প্রথম স্ত্রীর জামিন মঞ্জুর হলেও নামঞ্জুর এমপি গাজী নজরুলের জ

19

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

20