|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বৃদ্ধি: নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র এই অঙ্গরাজ্যেই ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অতিরিক্ত স্বাস্থ্যকর্মীদের হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এই জরুরি অবস্থা ঘোষণা করেন, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এই জরুরি অবস্থার আওতায় নিবন্ধিত নার্সরা এখন থেকে সন্দেহভাজন হাম রোগীদের প্রয়োজনীয় পরীক্ষার জন্য নির্দেশ দিতে পারবেন। একই সঙ্গে ফার্মাসিস্টদের জন্যও দুই বছর বয়সি শিশুদের এমএমআর টিকা দেওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যে শনাক্ত ১০৮ জন রোগীর মধ্যে মাত্র সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা হলেও বাকি ১০১ জনই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকার। আক্রান্তদের একটি বড় অংশ গ্রামীণ অঞ্চলের ১৮টি এলাকার বাসিন্দা, যেখানে মূলত শৈশবের রুটিন টিকাদানের হার তুলনামূলকভাবে বেশ কম। গভর্নর ক্যাথি হকুল এ প্রসঙ্গে বলেন, সম্পূর্ণ টিকার মাধ্যমে সহজেই প্রতিরোধযোগ্য কোনো রোগে আক্রান্ত হয়ে কোনো মানুষের গুরুতর অসুস্থ হওয়া কিংবা প্রাণহানি ঘটা কোনোভাবেই কাম্য নয়।

নিউইয়র্কের পাশাপাশি প্রতিবেশী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও হামের এক ভয়ংকর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত সোমবার পর্যন্ত সেখানে রেকর্ড এক হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং ইতোমধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে হামের এটিই সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এছাড়া টেক্সাস, ইউটা, ওহাইও এবং সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও হামের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। সবমিলিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন হাজার ৯০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর দেশটিতে হামের সংক্রমণের দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যার মধ্যে টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে যাওয়াই এই প্রাচীন রোগটি পুনরায় ফিরে আসার প্রধান কারণ। উল্লেখ্য, ২০০০ সালে যুক্তরাষ্ট্র থেকে স্থানীয়ভাবে হামের সংক্রমণ আনুষ্ঠানিকভাবে নির্মূল করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সচেতনতার অভাব ও টিকাদানের হার কমে যাওয়ায় এটি নতুন করে মহামারি রূপ নিয়েছে। আগামী নভেম্বরে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন, যেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো তাদের বহুল কাঙ্ক্ষিত হামমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিকে কবে বিয়ে করছেন ক্রিকেটার, জানা গেল দিনক্ষণ

1

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্ল

2

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: প্লাতো রাজ্যে ২৪ জন নিহত

3

দশ বছর পর নতুন লোগো ও ডিজাইনে ইনস্টাগ্রাম | Instagram Wordma

4

মরক্কো ম্যাচের আগে কঠোর হুঙ্কার এমবাপ্পের

5

নরওয়ের বিতর্কিত বিদায়: রেফারিকে নিয়ে বিদ্রূপ হালান্ডের বাব

6

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জনগণ শায়েস্তা করবে:

7

পরিবার বাঁচাতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন কোরিয়ান অভিনেত্রী

8

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রার ক্যামেরা নিয়ে নতুন তথ্য প্

9

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদ: মেধা তালিকা প্রকাশে বাধা নেই, পূর

10

যে কারণে জীবনের শেষ সময়ে আর জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’

11

চিলমারীতে রাতে ইউএনওর ব্যাডমিন্টন খেলা ও বিদ্যুৎ অপচয়ের অভিয

12

আসল গঙ্গার ইলিশ চেনার উপায়: গুজরাত বা নোনা মাছ কেনার আগে যা

13

ফার্নেস অয়েলের দাম একলাফে বাড়ল প্রায় ১২ টাকা: নতুন দাম ১০৮

14

ইসরাইলে কয়লা রপ্তানি পুনরায় চালুর নির্দেশ কলম্বিয়ার নতুন

15

হুথিদের বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে ব

16

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরো

17

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

18

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

19

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর সবার মৃত্যুর

20