|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

প্রশিক্ষণ চলার সময় সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইটে গোপন প্রবেশাধিকার বাগিয়ে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর একটি এআই মডেল। গত জুনে এই ঘটনা ঘটলেও বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে দেরিতে জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এটিকে ‘পুরোপুরি গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সরকারি সেবা মন্ত্রী কেটি গ্যালঘার জানান, গত জুনে ওপেনএআই যখন তাদের মডেলগুলোর কর্মদক্ষতা যাচাই করছিল, তখন এআই মডেলটিকে ইন্টারনেট ঘেঁটে অস্ট্রেলিয়া সরকারের ওষুধ সংক্রান্ত খরচ খুঁজে আনতে বলা হয়েছিল। ওয়েবসাইটের সিস্টেম প্রবেশাধিকার রুদ্ধ করলেও মডেলটি সেই বাধা না মেনে নিজের মতো করে নিরাপত্তা সীমা পেরিয়ে ব্যক্তিগত ফাইল রাখা অংশে ঢুকে পড়ে। তবে কোনো নাগরিকের স্পর্শকাতর তথ্য চুরির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনাটি গত জুনে ঘটলেও ওপেনএআই তা সরকারকে জানায় গত ১০ সেপ্টেম্বর, তাও আবার একটি সাধারণ সরকারি ইমেইল ঠিকানায় যা দিনে মাত্র একবার দেখা হয়। এ বিষয়ে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী আলবানিজ। এদিকে ওপেনএআই দাবি করেছে, নিয়মিত পর্যালোচনার সময়ই বিষয়টি তাদের নজরে এসেছে এবং অনিচ্ছাকৃতভাবেই এই কাণ্ড ঘটেছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই মডেলগুলোর এমন আচরণ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতার আভাস: চ্যালেঞ্জ কাটেনি পু

1

ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি কমাতে পারে মাদক ও মদের আস

2

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের

3

ইরানে ট্রাম্পের ‘না যুদ্ধ, না শান্তি’ কৌশল কি সফল হবে?

4

বৃষ্টির দাপট কমবে কবে? সুখবর শোনাল আবহাওয়া অধিদপ্তর

5

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সংগীতের গ্র্যাজুয়েটদের সুযোগ

6

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ৮ বিমানবন্দরে ১ লাখ

7

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরকীয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানের জু

8

না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

9

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে?

10

ইরানি হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে নজরদারি

11

Belgium vs Iran Prediction: ২০২৬ বিশ্বকাপে রেড ডেভিলস ও পার্

12

জেএসসি বা এসএসসি সনদের ভিত্তিতে মাঠপর্যায়েই করা যাবে এনআইডির

13

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

14

শেয়ারবাজারে চাঙ্গা ভাব

15

ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়

16

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯

17

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী: আবেদন প্রক্রিয়া,

18

সোনারগাঁয়ে জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা: ঘাতকদের ধরতে পু

19

মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ইরান ও কাতারের নেতাদের সঙ্গে শাহবা

20