দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

০ শেয়ার
পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

রাজধানীসহ সারাদেশে বাসে আগুন ও নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পর মাঠে নেমেছে সরকারের চার বাহিনী। আত্মগোপনে থাকা চক্রের মূল হোতাদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীসহ সারাদেশে হঠাৎ করে বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড ও বাসে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে।
  • গোয়েন্দা সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যেসব বাসে আগুন দেওয়া হয়েছে, সেগুলোর একটি বড় অংশের মালিক আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী ও নেতাকর্মী।
  • নিজেদের বাসে আগুন দিয়ে একদিকে যেমন বিমার টাকা দাবি ও জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চলছে।

রাজধানীসহ সারাদেশে হঠাৎ করে বেড়ে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ড ও বাসে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যেসব বাসে আগুন দেওয়া হয়েছে, সেগুলোর একটি বড় অংশের মালিক আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী ও নেতাকর্মী। নিজেদের বাসে আগুন দিয়ে একদিকে যেমন বিমার টাকা দাবি ও জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। তবে নাশকতার এই গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় এসআরবি, ডিএমপি, ডিবি এবং সিটিটিসি এই চার বাহিনী একযোগে মাঠে নেমেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা রাজধানীতে ‘হিট অ্যান্ড রান’ বা দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার কৌশল বেছে নিয়েছে। বিশেষ করে রাজধানীর পূর্ব প্রান্তের ডেমরা, যাত্রাবাড়ী, সবুজবাগ, বাসাবো, খিলগাঁও এবং পশ্চিম প্রান্তের গাবতলী, মোহাম্মদপুর, বসিলা ও মিরপুর এলাকাকে নাশকতার প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব এলাকায় ড্রোন নজরদারি ও অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কমলাপুর রেলস্টেশনে ট্রেনের আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রেলওয়ের ভেতরের জড়িতদের চিহ্নিত করে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, দেশের বাইরে অবস্থানকারী কিছু রাজনৈতিক নেতার নির্দেশ ও অর্থায়নে এসব অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। তবে অর্থ জোগানদাতা ও মূল নির্দেশদাতাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে এবং তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। অন্যদিকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার জিল্লুর রহমান জানিয়েছেন, কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেলপথে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

২০৩২ সালে যাত্রা শুরু: মেট্রোময় নগরের পথে ঢাকা

2

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

3

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

4

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ: দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ,

5

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের নতুন মোড়: ওয়াশিংটন কি সত্যিই তেল আবিব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?

6

কলম্বিয়ার নতুন ডানপন্থি সরকারকে ১ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন

7

এনসিসি ব্যাংকে ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে নিয়োগ

8

ক্যারিবিয়ান ক্রিকেটের আর্থিক দুর্দশা ঘুচবে, আশা ড্যারেন সামির

9

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ খাদ্যসামগ্রী

10

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় প্রতি ভরি কত?