|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার সকালে প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছর উত্তরপত্র পুনর্নিরীক্ষার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতদিন শুধু নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না তা যাচাই করা হলেও, এবার প্রথমবারের মতো আবেদন করা খাতাগুলো নতুন করে সম্পূর্ণ মূল্যায়ন করা হয়েছে।

গত ১১ আগস্ট শুরু হওয়া এই পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৭ আগস্ট পর্যন্ত চলে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ১১টি বোর্ডে লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। বোর্ডের নিয়মানুযায়ী পরীক্ষার্থীরা আগামীকাল নির্ধারিত সময়ে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে এই ফল জানতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন ও আ.লীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন

1

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়াল সরকার

2

হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল

3

চেক ডিজঅনারের মামলায় সাজা: গ্রেপ্তার দেখানো হলো মুজিব পরদেশ

4

রাজশাহীর বাঘায় এসএসসিতে শূন্য পাস: এক স্কুলের সব শিক্ষার্থী

5

মেহেরপুর সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে নেওয়ার পর দুই ভারতী

6

যুক্তরাজ্যের কারাগারে বন্দিদের যৌনাকাঙ্ক্ষা কমাতে বিশেষ ওষুধ

7

ফুটবল থেকে বিদায় কবে? মুখ খুললেন লিওনেল মেসি

8

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

9

সজলনয়নে রাজা সেনকে বিদায় টলিপাড়ার! বড়পর্দা থেকে তথ্যচিত্

10

১৬ আগস্ট বিএনপির প্রথম ছয় মাস পূর্ণ: বড় রদবদলের মুখে মন্ত্রি

11

পাকিস্তানে জ্বালানি তেলের বড় মূল্যবৃদ্ধি: ডিজেল ৩ ৪৫ ও পেট্র

12

সংসদে রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্

13

ইকুয়েডরকে বিদায় জানিয়ে পদত্যাগ করলেন কোচ সেবাস্তিয়ান বেকাস

14

পদ্মায় জেলের জালে ৪০ কেজি ওজনের বিশাল কাতলা, বিক্রি ৪৬ হাজার

15

বৈরী আবহাওয়া: শাহ আমানত বিমানবন্দরে নামতে পারল না তিন ফ্লাইট

16

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে

17

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার

18

ঢাকায় চালু হলো বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’, থাকছে ই-

19

এশিয়ার বাজারে তেলের দামে বড় ছাড় দিয়েও সংকটে সৌদি আরব

20