দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

০ শেয়ার
নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক রোহিঙ্গা নারী ও তার শিশুকে আটক করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাজিদা (২৫) নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা আয়েশাকে আটক করেছে স্থানীয় জনতা।
  • সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকার ভাংতি বাজার থেকে তাদের আটক করা হয়।
  • পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাজিদা (২৫) নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা আয়েশাকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকার ভাংতি বাজার থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ভাংতি বাজারে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দীর্ঘদিন আগে তার স্বামী মারা গেছেন। তিনি মূলত অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় তাদের পুনরায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল নারী ও শিশুকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

লক্ষ্মীপুরে ৮ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ হলো শিশু আব্দুর রহমান

2

সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেফতার

3

প্রতারকের খপ্পরে জার্মান পর্যটক, খোয়া গেছে ল্যাপটপ-ক্যামেরা

4

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হুথিদের বড় হামলা

5

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

6

হাসিনার দেশত্যাগের অজানা অধ্যায়: ২ বছর পর উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

7

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন আহমেদ কতটা সফল হতে পারবেন?

8

বিএনপি গণভোটের রায় ও ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে: আখতার হোসেন

9

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানিতে পুড়িয়ে হত্যা: ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

10

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তির মুখে নাহিদ রানা, যোগ হলো ডিমেরিট পয়েন্ট