|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের তীব্র দূষণ রোধে কার্যকর ও সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকগুলোতে সরাসরি পয়ঃবর্জ্য প্রবেশ কঠোরভাবে বন্ধ করা, নিয়মিত বর্জ্য অপসারণ, আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সব সংস্থার পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান করুণ দশা, দূষণের উৎস এবং এর দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার, তলদেশের স্লাজ অপসারণ এবং চলমান পাইলট প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ঃবর্জ্য প্রবেশের প্রধান মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি ও ছয়টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে দূষিত পানি সরাসরি লেকে মিশছে। এই সমস্যার স্থায়ী সমাধানে গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর সামনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সুপারিশ উপস্থাপন করে।

লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে ভাসমান বর্জ্য অপসারণে নিয়োজিত যান্ত্রিক নৌকার সংখ্যা মাত্র দুটি থেকে বাড়িয়ে অবিলম্বে ১০টিতে উন্নীত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাসমান এক্সক্যাভেটরের সাহায্যে লেকের তলদেশে জমে থাকা ঘন স্লাজ বা কাদামাটি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। এছাড়া ‘ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রযোজ্য ভবনে এসটিপি স্থাপন বাধ্যতামূলক করা এবং বাসাবাড়ি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্যুয়ারেজ লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ওয়াসা ও দুই সিটি করপোরেশনকে যৌথভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে লেকের পানির গুণগত মান উন্নয়নে অক্সিজেনের মাত্রা বাড়াতে এরেটর স্থাপন, দুর্গন্ধ দূরীকরণে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির প্রয়োগ এবং রাজউকের আওতাধীন লেকগুলোর সুরক্ষায় বিশেষ টিম গঠনের কথা জানানো হয়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুই সিটির প্রশাসকসহ শীর্ষস্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে যা বললেন

1

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশ

2

মুমিনের কাছে দুনিয়ার কষ্ট: বিপদের আড়ালে আল্লাহর বিশেষ রহমত ও

3

রোমাঞ্চকর ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া, বিদায় নিল ইরান

4

ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান

5

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়

6

পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল আন্দিজ পর্ব

7

ফিলিস্তিনের সংস্কৃতি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ

8

সিলেটে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে একানব্ব

9

তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়

10

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

11

ইসলামী ব্যাংকের সংকট ও বাংলাদেশ ব্যাংক

12

আকর্ষণীয় বেতনে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

13

প্রাথমিক শিক্ষকদের নতুন ইনক্রিমেন্টসহ হালনাগাদ বেতন কাঠামো ২

14

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

15

জাপান ম্যাচটি আমাদের জন্য ফাইনাল: বললেন ব্রাজিল কোচ কার্লো আ

16

বাদশাহর খরচে ১০০০ জনের ওমরাহ

17

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম?

18

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর লড়াই

19

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

20