দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

০ শেয়ার
সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট ২০২৬ করা হয়েছে। বিস্তারিত জানুন।

সংক্ষেপে মূল তথ্য
  • সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
  • মাঠপর্যায়ের নানা জটিলতা ও আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
  • সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। মাঠপর্যায়ের নানা জটিলতা ও আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির (হিজড়া, বেদে ও চা-শ্রমিক) আওতায় অনলাইনে আবেদন গ্রহণের পূর্বনির্ধারিত সময় ছিল ১ থেকে ১৫ আগস্ট ২০২৬। তবে সফটওয়্যার ত্রুটি, ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগ্রহী ও যোগ্য আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট (dss.bhata.gov.bd/online-application) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, বাস ও হেলপার আটক

2

প্রাথমিক শিক্ষকদের নতুন ইনক্রিমেন্টসহ হালনাগাদ বেতন কাঠামো ২০২৬

3

এআই ডেটা সেন্টারের বিদ্যুৎ সরবরাহের জন্য এবার ব্যক্তিগত জমি অধিগ্রহণের শঙ্কা

4

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

5

উত্তরের ৪ জেলায় বন্যার আভাস

6

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

7

ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে মার্কিন প্রেসিডেন্টরা

8

জামালপুরে তেলের গুজবে ফেসবুক পোস্ট: ইসলামপুরে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

9

ভারতের বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

10

স্পুটনিক-১ থেকে চাঁদে পদার্পণ: ৬৯ বছরে মহাকাশ অভিযানের যত ইতিহাস