|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজ প্রভাষকের লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর একটি মসজিদের পুকুর থেকে সম্রাট হোসেন (৩২) নামের এক কলেজ প্রভাষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখতে পান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সম্রাট হোসেন ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে এবং তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের বন্ধু এনামুল হক মঞ্জু জানান, সম্রাট সম্প্রতি তাকে ফোন করে ডাক্তার দেখানোর কথা বলেছিলেন এবং গত এক সপ্তাহ ধরে তাকে কিছুটা মানসিকভাবে হতাশাগ্রস্তও মনে হচ্ছিল। গত রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ পেয়েছিলেন। এর মধ্যেই সোমবার সকালে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধারের মর্মান্তিক সংবাদটি আসে।

স্থানীয় রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনায়েত জানান, নিহত সম্রাট অত্যন্ত ভদ্র ও ভালো স্বভাবের মানুষ ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যু সহজে মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্

1

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

2

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: যুবক আটক

3

গোল্ডেন বুট জয়ের সুযোগ মেসির সামনে: ফাইনালে চাই বিশেষ কিছু

4

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট |

5

চট্টগ্রাম মেডিকেলে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীনতা: চরম ভোগান্তিতে

6

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খ

7

দীপ্ত টিভির ধারাবাহিক ‘পরম্পরা’ পা রাখল ২০০তম পর্বে

8

চাঁদপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত

9

আইভরি কোস্টের বিপক্ষে আজকের নকআউট ম্যাচে নরওয়ের তুরুপের তাস

10

মেক্সিকোতে শক্তিশালী ৬.০ মাত্রার ভূমিকম্প, বিশ্বজুড়ে বাড়ছে ক

11

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল ন

12

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

13

আনচেলত্তির সঙ্গে বাজি জিতে উপহারের অপেক্ষায় ভিনিসিয়াস

14

৭১ নমুনার ৬৫টিতেই শনাক্ত: চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর ধরন ‘ডেন-৩’

15

চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্বাভাবিক ট্রেন চলাচল: স্বস্তি ফিরল

16

কলাপাড়ায় সাকুরা পরিবহনের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নি

17

সালমান শাহ হত্যাকাণ্ড: যেভাবে চিত্রনায়ককে খুন করা হয়েছিল বলে

18

‘বাহুবলী’ নয়, আমরা ‘চোখের বালি’ তৈরিতে সেরা: প্রসেনজিৎ

19

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: মাহমুদা মিতু

20