দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীপ্ত টিভির ধারাবাহিক ‘পরম্পরা’ পা রাখল ২০০তম পর্বে

০ শেয়ার
দীপ্ত টিভির ধারাবাহিক ‘পরম্পরা’ পা রাখল ২০০তম পর্বে

পারিবারিক বন্ধন ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ সফলভাবে ২০০তম পর্বে পদার্পণ করেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • টেলিভিশন নাটকে পারিবারিক ও সম্পর্কের টানাপোড়েনের গল্পের কদর দর্শকদের কাছে সবসময়ই আলাদা।
  • সেই ধারবাহিকতায় দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ সাফল্যের সঙ্গে পা রাখল এর ২০০তম পর্বে।
  • আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটির দুইশতম এই বিশেষ পর্বটি।

টেলিভিশন নাটকে পারিবারিক ও সম্পর্কের টানাপোড়েনের গল্পের কদর দর্শকদের কাছে সবসময়ই আলাদা। সেই ধারবাহিকতায় দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ সাফল্যের সঙ্গে পা রাখল এর ২০০তম পর্বে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটির দুইশতম এই বিশেষ পর্বটি।

ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান এবং মেঘার দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ও আধুনিক জীবনের নানা জটিলতাকে কেন্দ্র করে এগিয়েছে ‘পরম্পরা’র কাহিনী। দুই পরিবারের নানা অদৃশ্য ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর নাহিয়ানের ওপর ফুফাতো বোন রাশাকে বিয়ের চাপের মতো নাটকীয় মোড়ে গল্পটি এখন বেশ জমে উঠেছে। নাহিয়ান কি সব বাধা পেরিয়ে তার ভালোবাসা রক্ষা করতে পারবে, নাকি পারিবারিক অভিজাত দেয়ালের কাছে হার মানবে,এমন সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে সামনের পর্বগুলোতে। আশিস রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, শানারেই দেবী শানূসহ একদল তারকা শিল্পী। আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকতের লেখা চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়া টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ এবং দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও নাটকটি উপভোগ করতে পারছেন দর্শকরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ফিরলেন মেসি, কলম্বাসের সঙ্গে ড্রয়ে পয়েন্ট হারাল মায়ামি

2

সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখায় অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যার অভিযোগ

3

ঝড়ের শঙ্কা: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

4

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন

5

করাচির নাগরিক দুর্দশায় হতাশ, জন্মশহর ছাড়ছেন শহীদ আফ্রিদি

6

সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে তেল পরিবহন বেড়ে ৫৮ লাখ ব্যারেল

7

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

8

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

9

দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন

10

জেলেনস্কি কখনোই যুদ্ধের অবসান চাননি