দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানিক-পশারী-‘ভুয়া-মুক্তিযোদ্ধা বিস্ফোরক দাবি পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধার

০ শেয়ার
মানিক-পশারী-‘ভুয়া-মুক্তিযোদ্ধা বিস্ফোরক দাবি পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধার

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ফায়দা ও সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার পুরস্কার হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।

সংক্ষেপে মূল তথ্য
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মানিক পশারীর মৃত্যুর পর তাঁকে ঘিরে বিতর্কের ঝড় থামছেই না।
  • এবার তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন পিরোজপুরের দুজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা।
  • তাাঁদের দাবি, ৭১ সালের মুক্তিযুদ্ধে মানিক পশারীর কোনো অবদান ছিল না।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মানিক পশারীর মৃত্যুর পর তাঁকে ঘিরে বিতর্কের ঝড় থামছেই না। এবার তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন পিরোজপুরের দুজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা।

তাাঁদের দাবি, ৭১ সালের মুক্তিযুদ্ধে মানিক পশারীর কোনো অবদান ছিল না। শুধুমাত্র মাওলানা সাঈদীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার পুরষ্কার হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন ও মির্জা জহিরুল হক এই চাঞ্চল্যকর দাবি তুলেছেন। মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন বলেন, "মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দেওয়ার পুরস্কার হিসেবে মানিক পশারীকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছিল। ১৯৭১ সালে তিনি বা সাঈদী কেউই ওই ধরনের ভূমিকার সাথে যুক্ত ছিলেন না। সরকারের গেজেটে নাম থাকার কারণেই বাধ্য হয়ে পুলিশ প্রশাসন তাঁকে সম্প্রতি গার্ড অব অনার দিয়েছে, তবে স্থানীয়রা ও আমরা জানি তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা।"

অন্য বীর মুক্তিযোদ্ধা মির্জা জহিরুল হক জানান, আওয়ামী লীগ সরকারের আমলে চাপে ফেলে বা প্রলোভন দেখিয়ে মানিক পশারীকে দিয়ে সাক্ষ্য দেওয়ানো হয়েছিল। এরপর তাঁর মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে আর কোনো সঠিক যাচাই-বাছাই করা হয়নি।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে ৮৭ বছর বয়সে মারা যান মানিক পশারী। তাঁর মৃত্যুর পর পিরোজপুরে গার্ড অব অনার প্রদান ও দাফন প্রক্রিয়া নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে তীব্র জটিলতার মুখেও প্রশাসনিক নিয়ম মেনে রাতে পুলিশ লাইনসে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে রাত ১টা ২০ মিনিটে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর ঐতিহাসিক জয়

2

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

3

বিশ্বকাপের ১০ মহাকাব্যিক ম্যাচ

4

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

5

কলকাতায় হোটেলে আগুন: সাতক্ষীরার দুইজনের মৃত্যুর দাবি স্বজনদের

6

Jordan vs Algeria Group J Standings: ২০২৬ বিশ্বকাপে জর্ডান ও আলজেরিয়ার সর্বশেষ পয়েন্ট তালিকা

7

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান

8

তরুণ ভোটারদের টানতে হঠাৎ কেন ইনস্টাগ্রাম রিল বানাচ্ছেন নরেন্দ্র মোদি?

9

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তথ্য উপদেষ্টার

10

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি