দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু, মশারি না দেওয়ার অভিযোগ

০ শেয়ার
চুয়াডাঙ্গা হাসপাতালে বাড়ছে ডেঙ্গু, মশারি না দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও মশারি সরবরাহ না করার অভিযোগ রোগীদের। কর্তৃপক্ষের দাবি মশারি চুরির কারণে কড়াকড়ি।

সংক্ষেপে মূল তথ্য
  • চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হঠাৎ করেই ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ আশঙ্কাজনক হারে বাড়ছে।
  • তবে রোগীদের ডেঙ্গু ওয়ার্ডে রেখে চিকিৎসার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় মশারি সরবরাহ না করার মতো চরম অবহেলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
  • সরেজমিনে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের অধিকাংশ শয্যাতেই মশারি ঝুলতে দেখা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হঠাৎ করেই ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে রোগীদের ডেঙ্গু ওয়ার্ডে রেখে চিকিৎসার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় মশারি সরবরাহ না করার মতো চরম অবহেলার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরেজমিনে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের অধিকাংশ শয্যাতেই মশারি ঝুলতে দেখা যায়নি।

ভর্তি থাকা রোগীদের অভিযোগ, ডেঙ্গু রোগীর মাধ্যমে হাসপাতালে আসা অন্য রোগী বা স্বজনদের মধ্যে মশারি ছাড়া মশার কামড়ে নতুন করে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি থাকলেও হাসপাতাল থেকে কোনো মশারি দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেক রোগী নিজেদের বাসা থেকে মশারি এনে ব্যবহার করছেন, আবার অনেকে মশারি ছাড়াই উন্মুক্ত অবস্থায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। তথ্য অনুযায়ী, হাসপাতালে গত সেপ্টেম্বরে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও অক্টোবরের প্রথম ১২ দিনেই সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

ভুক্তভোগী রোগী নাফিজ আহমেদ ও আলিফ হোসেন জানান, কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও তারা কোনো মশারি পাননি। চিকিৎসাসেবা ও ওষুধের পাশাপাশি রোগীদের সুরক্ষায় মশারি টাঙানোর ব্যবস্থা থাকা জরুরি হলেও তা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও হাসপাতালে পর্যাপ্ত মশারি রয়েছে। তবে বিতরণ করা মশারি বারবার চুরি হয়ে যাওয়ার কারণে কিছুটা কড়াকড়ি করা হচ্ছে, যদিও কোনো রোগী আলাদা করে মশারি চাইলে তা সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জবানবন্দি দিলেও কাটছে না রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি শিক্ষার্থীদের

2

শরিকদের নৈশভোজে ‘একক নয়, সবাইকে নিয়ে চলার’ বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের

3

ইউএসএ বনাম প্যারাগুয়ে আজ লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

4

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক জাকির হুসাইন

5

নেপালে ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

6

চাঁদপুরে কবর থেকে সেলিম খান ও চিত্রনায়ক শান্ত খানের লাশ উত্তোলন

7

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জামায়াতের

8

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভারত ফুটবল দ্বৈরথ

9

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৮

10

ঢাকার বাজারে নতুন স্মার্টফোন: iPhone 18 Pro থেকে ৮,৫০০mAh ব্যাটারির Xiaomi, জেনে নিন দাম ও ফিচার