|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোনালদো-জেসুসের বৈঠক, পর্তুগাল দলে কাটল অস্বস্তি

সংগৃহীত ছবি

নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে তৈরি হওয়া অস্বস্তি শেষ পর্যন্ত বড় কোনো ঘটনায় রূপ নেয়নি। দলের কোচ জর্জ জেসুস ও অধিনায়ক রোনালদো মুখোমুখি বৈঠক করেছেন। পর্তুগিজ সংবাদমাধ্যম অবজারভাদর জানিয়েছে, বৈঠকের পর দুজনই সন্তুষ্ট ছিলেন এবং উয়েফা নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচকে সামনে রেখে একসঙ্গে মনোযোগ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচে রোনালদোকে বদলি হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা ছিল জেসুসের। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন পর্তুগাল কোচ। ফলে পুরো ম্যাচ বেঞ্চেই কাটাতে হয় দলের অধিনায়ককে।

ম্যাচ শেষ হওয়ার পরও রোনালদোকে কিছুটা ভিন্ন অবস্থানে দেখা যায়। সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে মাঠে না থেকে দ্রুত ড্রেসিংরুমে চলে যান তিনি। এতে রোনালদোকে ঘিরে দলের ভেতরে কোনো অস্বস্তি তৈরি হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

যদিও জেসুস পরে পরিষ্কার করে জানিয়েছিলেন, রোনালদোকে মাঠে না নামানোর অর্থ এই নয় যে তিনি দলের পরিকল্পনার বাইরে রয়েছেন।

এর মধ্যেই মঙ্গলবার মালমোতে দলের অনুশীলনেও রোনালদো সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন না। তিনি শুধু জিমে অনুশীলন করেন। এমন পরিস্থিতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা নির্ধারিত সময়ের আগেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর আগাম সফরকে রোনালদো ও জেসুসের মধ্যকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছিল।

তবে প্রোয়েনসার হস্তক্ষেপের আগেই রোনালদো ও জেসুসের মধ্যে বৈঠক হয়ে যায়। অবজারভাদর-এর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার পর দুজনের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি কেটে গেছে এবং এখন দলের পরবর্তী ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছেন তারা।

তবে বৈঠকের পরও ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশে রোনালদোর জায়গা নিশ্চিত নয়। আগামী ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হবে কি না, সেটি পুরোপুরি কোচ জর্জ জেসুসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত-সারজিসের তদবির বাণিজ্যের অভিযোগ তুললেন রাশেদ খান

1

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

2

ইয়েমেনে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান: নিহত ১৪ হুথি যোদ্ধা

3

বক্স অফিস কালেকশন: বিশ্বব্যাপী ৫১ কোটি পার করল সানি দেওলের '

4

দুবাই কারাগার থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চূড়

5

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়ন বৈঠক ২০২৬ | যুব ও ক্রীড়া প্রতি

6

দাদাগিরির নতুন অধ্যায়: সৌরভের আসনে এবার সঞ্চালক দেব

7

দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন পাকিস্তানের সাবে

8

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, সেমিফাইনালে

9

ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে, সব দোষ ইসরাইল

10

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রু

11

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস: লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃ

12

ফুকেট থেকে সুইম উইকের ছবি দিলেন মিথিলা

13

মেট্রোরেল: জাপাননির্ভর কাঠামো নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞরা

14

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণ: সমঝোতা লঙ্ঘনের চাঞ্চল্যক

15

আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্যারিস্ট

16

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

17

হাইপারসনিক ব্রহ্মস তৈরি করছে ভারত-রাশিয়া

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, মধ্যস্থতা করছে পাকি

19

হামলার আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধা

20