|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়

শরতের মেঘমুক্ত আকাশে কখনও বরফের মতো শুভ্র সাদা, আবার কখনও ভোরের সূর্যের আলোয় সোনালি আভার চমৎকার রূপ। আবহাওয়া পরিষ্কার হতেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও খালি চোখে স্পষ্ট ধরা দিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বরফে ঢাকা হিমালয়ের এই চূড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন হাজারো ভ্রমণপিপাসু পর্যটক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর হতেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ চোখে পড়ে। তবে তেঁতুলিয়া ডাকবাংলোর পাশে মহানন্দা নদীর তীর থেকে পাহাড়টির সবচেয়ে স্পষ্ট ও মনমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। যদিও দিনজুড়ে মাঝে মাঝে মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলা চলে, তবে মেঘ কাটলেই ভেসে উঠছে বরফে ঢাকা পাহাড়ের অপূর্ব রূপ। ঢাকা, রংপুর, গাজীপুরসহ দেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা এমন চোখজুড়ানো দৃশ্য দেখে উছ্বসিত প্রকাশ করছেন এবং নিজেদের ক্যামেরাবন্দী করছেন স্মৃতির মুহূর্তগুলো।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানান, আকাশ ও বায়ুমণ্ডল মেঘমুক্ত থাকলে সামনের দিনগুলোতেও নিয়মিত কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে। এদিকে শীত মৌসুমকে সামনে রেখে পঞ্চগড়ে পর্যটকদের আগমন বাড়ায় তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনের স্কুলে ভয়াবহ গোলাগুলি, শিক্ষার্থীসহ নিহত ৪

1

ফ্লুমিনেন্সে ফিরলেন থিয়াগো সিলভা

2

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা: নিজ দ

3

প্রশ্নফাঁস ঠেকানো জাতীয় দায়িত্ব’, দিল্লি আন্দোলনের পর নীরব

4

২০ বছরের উন্নয়নবঞ্চনার অবসান ঘটল বগুড়ায়: প্রতিমন্ত্রী শাহে আ

5

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের ধারাবাহিক হামলা, ব্

6

চাঁদপুরে কবর থেকে সেলিম খান ও চিত্রনায়ক শান্ত খানের লাশ উত্ত

7

বাংলাদেশের হারে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ সহজ

8

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া ক্যাম্পবেল থমসন কে?

9

মৃত ব্যক্তির পুনরায় বিবাহ রেজিস্ট্রেশন: গাইবান্ধার চাঞ্চল্য

10

একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দেখার সহজ নিয়ম

11

দাবার বোর্ড হতে চাই না, নিজেদের শর্তে খেলতে চাই

12

এসিআইতে চাকরির সুযোগ, নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

13

দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নি

14

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা: বায়তুল ম

15

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর মৃ

16

হরমুজ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ওমান সফরে আরাগচি

17

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিং

18

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

19

যতো বাধাই আসুক লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই: নাহিদ ইসলাম

20