দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কর্মস্থলে অনুপস্থিতি: হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত

০ শেয়ার
কর্মস্থলে অনুপস্থিতি: হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত
সংগৃহীত ছবি

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তাঁর বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে। পিএসসির সুপারিশের পর রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দীর্ঘদিন যথাযথ অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
  • তাঁর বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।
  • শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দীর্ঘদিন যথাযথ অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তাঁর বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হারুন অর রশীদের বিরুদ্ধে আনা কর্মস্থল ত্যাগ বা ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে হারুন অর রশীদ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এর আগে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা ডিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হন। তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি।

এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি এবং জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চাননি।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় গত ২২ জুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ৬ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর ২০ আগস্ট তাঁকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সেটিরও কোনো জবাব দেননি তিনি।

চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। পরে ১ অক্টোবর পিএসসি তাঁকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করে। বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন এবং পিএসসির মতামত পর্যালোচনার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্তে অনুমোদন দেন।

এদিকে হারুন অর রশীদের মতো কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সহকারী পুলিশ কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার এবং ডিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার ফারহানা তাসকিনকেও চাকরিচ্যুত করা হয়েছে।

প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ এবং দেশের বাইরে যাওয়ার পর আর কর্মস্থলে ফিরে না আসার মতো কারণ উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় সেটিকে অসদাচরণ হিসেবে উল্লেখ করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।



ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরান-যুক্তরাষ্ট্র

2

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

3

তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের

4

তীব্র খরা ও দাবানলে ধুঁকছে ইউরোপের অর্থনীতি, বদলে যাচ্ছে পর্যটনের মানচিত্র

5

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: দিতে হবে চড়া মূল্য

6

ডিআর কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা: মৃত্যু ছাড়াল ১,৩০০

7

আসিয়ান হুন্দাই কাপ: তিমুর-লেস্তেকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্যে কম্বোডিয়া

8

এইচএসসিতে ফেল করায় সাতক্ষীরায় পরীক্ষার্থীর আত্মহত্যা, লাশ উদ্ধারসহ মিলল চিরকুট

9

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস সচল, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

10

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দাপট, নিজের ইনিংস নিয়ে আক্ষেপ সাদমানের