|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয় জামায়াতের, কোনো খরচ দেখায়নি ২৮ দল

দলীয় কোনো খরচ না করেই ত্রয়োদশ সংসদ নির্বাচন পার করেছে ২৮টি দল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত নির্বাচনি ব্যয়ের হিসাব অনুযায়ী, ২২৪টি আসনে প্রার্থী দেওয়া জামায়াতে ইসলামী দলীয় ব্যয় দেখিয়েছে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা। অন্যদিকে, নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসা বিএনপি ২৮৮ আসনে প্রার্থী দিয়ে মোট ৩ কোটি ৮০ লাখ টাকার কিছু বেশি খরচ দেখিয়েছে।

ইসি ২৬ জুলাই ত্রয়োদশ নির্বাচনে অংশ নেওয়া ৪৯টি দলের মধ্যে প্রকাশিত তথ্যে জানায়, ৫০টি দল নির্বাচনে অংশ নিলেও দলগুলো কোন খাতে কত টাকা খরচ করেছে তার বিস্তারিত জানায়নি, কেবল মোট ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। দলীয় ব্যয় ও প্রার্থীর সংখ্যার দিক থেকে উল্লেখযোগ্য অন্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩ জন প্রার্থী দিয়ে ৩৩ লাখ ৬৫ হাজার টাকা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২৮ জন প্রার্থী দিয়ে ২০ লাখ ১৬ হাজার টাকা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬৫ জন প্রার্থী দিয়ে ২০ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় করেছে। এছাড়া নতুন দল হিসেবে এনসিপি ৩২ জন প্রার্থী দিয়ে ১২ লাখ ৮৪ হাজার এবং এবি পার্টি ৩০ জন প্রার্থী দিয়ে ১৭ লাখ ৮১ হাজার টাকা খরচ দেখিয়েছে।

এদিকে আশ্চর্যের বিষয় হলো, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাকের পার্টি, গণফোরাম, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ মোট ২৮টি দল নির্বাচনে প্রার্থী দিলেও নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাবে দলীয় নির্বাচনি ব্যয় সম্পূর্ণ ‘শূন্য’ দেখিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কা বনাম ভারত: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে

1

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও পাকিস্তানের ভূমিকা

2

জুলাই গণঅভ্যুত্থানে উসকানি: ফেরদৌস-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট

3

মহাকাশে এআইচালিত দুটি রিমোট সেন্সিং উপগ্রহ পাঠাল চীন

4

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বাম

5

৩ দেশে ইরানের পাল্টা হামলা: ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি, উ

6

যে কৌশলে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে ইতিহাস গড়লেন পেসার হাস

7

সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্

8

নাটোরে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হু

9

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

10

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা ও আর্থিক

11

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো চুক্তি ন

12

জিসানের নিখোঁজ নাটক নিয়ে সংসদে হট্টগোল

13

পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাব

14

১০ বছর পর পর্দায় ফিরছে ‘বিগ বস বাংলা’: সঞ্চালনার দায়িত্বে সৌ

15

বুলবুলের বোর্ড বিলুপ্ত: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্

16

মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল

17

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

18

ম্যাকগিনের গোলে স্কটল্যান্ডের জয়

19

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদ

20