|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬১ জেলায় ভেরিফিকেশনে বাদ দুই হাজারের বেশি প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ভেরিফিকেশন বা যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়েছেন দুই হাজারের বেশি প্রার্থী। দেশের ৬১টি জেলার এই প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র না পাওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নথিপত্র পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই এবং আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৬১ জেলায় মোট দুই হাজারেরও বেশি প্রার্থী বাদ পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়েছেন সুনামগঞ্জে, যার সংখ্যা ১২০ জন। এছাড়া দিনাজপুরে ১১৪ জন, যশোরে ১০৬ জন, কুমিল্লায় ১০২ জন এবং ভোলায় ৮৪ জন প্রার্থী বাদ পড়েছেন। বিভাগওয়ারি হিসেবে রংপুর বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং খুলনা বিভাগে ৪২০ জন প্রার্থী বাদ পড়ার তথ্য পাওয়া গেছে। প্রার্থীদের অভিযোগ, কোনো সুস্পষ্ট বা গ্রহণযোগ্য কারণ ছাড়াই প্রশাসনিক জটিলতা ও অসংগতির কারণে অনেক যোগ্য প্রার্থীকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে, আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে প্রেরণ করা হবে। একই সঙ্গে ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এবং বাদ পড়া প্রার্থীদের নথি পুনর্বিবেচনার দাবিতে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছেন ভুক্তভোগী প্রার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের

1

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই

2

২৭ নভেম্বরকে ‘বাল্যবিবাহ নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করল জ

3

ক্যাডারভুক্ত হতে যাচ্ছেন এলজিইডির প্রকৌশলীরা,

4

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর তীব্র হামলা

5

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মাণাধীন ভ

6

সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্

7

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা

8

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্র

9

পাকিস্তান হামলা চালালে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে: তালেব

10

সার সিন্ডিকেট ও কৃত্রিম সংকটে বিপর্যস্ত কৃষক: খাদ্যনিরাপত্তা

11

টিকটকে লাইভ চলাকালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে

12

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যে

13

১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

14

বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী: শীর্ষে থেকেও প্রেমের জন্য যেভাবে

15

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া ক্যাম্পবেল থমসন কে?

16

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম: জেনে নিন আজকের দর

17

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামল

18

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি

19

ভিনিসিয়ুসের গোল বাতিল নিয়ে বিতর্ক: রেফারি কি ভুল করেছিলেন?

20