দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

০ শেয়ার
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
  • গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) এবং মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯)।
  • ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) সূত্রে জানা গেছে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল ছিনতাইকারী যাত্রাবাড়ী এলাকায় অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে।


রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) এবং মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯)।

ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) সূত্রে জানা গেছে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল ছিনতাইকারী যাত্রাবাড়ী এলাকায় অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রতারকের খপ্পরে জার্মান পর্যটক, খোয়া গেছে ল্যাপটপ-ক্যামেরা

2

বিশ্বকাপের সেমিফাইনাল মহারণ: শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী চার দলের তারকারা

3

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

4

‘বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রী-এমপির প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি’

5

আইএমএফের সাথে ৪৫০ কোটি ডলারের ঋণের আলোচনায় বাংলাদেশ

6

ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপি ডা. মাহমুদা মিতুর

7

মহিলা ও শিশু বিষয়ক কমিটির সভাপতি হলেন সেলিমা রহমান

8

মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় শিক্ষকের মৃত্যুদণ্ড

9

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ইনু ও মেনন

10

‘হামলা করলে পাল্টা আঘাত পাবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের কড়া হুঁশিয়ারি