|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত পল্লী কর্মসংস্থান সহায়তা কর্মসূচি (ইরেসপো) পরিচালনার জন্য ৩টি পদে মোট ১৪ জনকে এই নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। তবে এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিটি অস্থায়ী প্রকৃতির এবং নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনপত্র অফলাইনের মাধ্যমে পাঠাতে হবে। সরকারি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ‘যুগ্মপরিচালক, যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন, ৯তলা (পূর্ব পার্শ্ব), বয়রা, খুলনা-৯০০০’ এই ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদন ফি বাবদ ‘ইরেসপো বিআরডিবি খুলনা ডিভিশন’ শিরোনামে জনতা ব্যাংক, নূরনগর শাখা, খুলনার অনুকূলে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা এমআইসিআর পে-অর্ডার করে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানো বাধ্যতামূলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Switzerland vs Algeria: FIFA World Cup 2026 Round of 32 Prev

1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙ

2

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই একমাত্র সমাধান: ইসরাইলি প্রত

3

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

4

রাশিয়ায় বিস্ফোরণে নিহত যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

5

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হুলিয়ান আলভারেজ

6

সরকারি আইনি সহায়তা পাবেন যেভাবে

7

‘ককটেল ২’ সিনেমায় ক্যারিয়ারের সবচেয়ে বড় অনস্ক্রিন ঝুঁকির মুখ

8

নাটোরের লালপুরে খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার বিরুদ্ধে

9

বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থ

10

আমি কেন বিএনপি করতে পারব না?’ সমালোচকদের জবাবে প্রশ্ন রাশেদ

11

ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন নরওয়ে কোচ স্টেল সোলবাক্কেন

12

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

13

শেখ হাসিনার ভার্চুয়াল ঠিকানা নিয়ে ভারতের দূরত্ব বজায় রাখা

14

শরিফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল সপ্

15

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা দুঃখজ

16

‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি’—ভাই সোহেল খানকে সালমান খান

17

বিশ্বকাপে নতুন রেকর্ডের জোয়ার

18

হাজারীবাগে ৪ বছরের ভাতিজিকে নিয়ে বৃষ্টি দেখতে গিয়ে বজ্রপাতে

19

ইউক্রেনে হামলা আরও জোরদার এবং ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনে

20