দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওপ্পো কালারওএস ১৭-এর গ্লোবাল রিলিজ সূচি প্রকাশ

০ শেয়ার
ওপ্পো কালারওএস ১৭-এর গ্লোবাল রিলিজ সূচি প্রকাশ

গ্লোবাল বাজারের জন্য কালারওএস ১৭ (ColorOS 17)-এর প্রকাশনা সূচি ঘোষণা করেছে ওপ্পো। নতুন ওপ্পো ফাইন্ড এক্স১০ সিরিজের পাশাপাশি ২৯ অক্টোবর থেকে ধাপে ধাপে পুরনো ফোনগুলোতে মিলবে এই আপডেট।

সংক্ষেপে মূল তথ্য
  • প্রযুক্তিভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো তাদের নতুন অপারেটিং সিস্টেম কালারওএস ১৭ (ColorOS 17)-এর আন্তর্জাতিক প্রকাশনা সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
  • চিনের বাজারে ওপ্পো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স (OPPO Find X10 Pro Max) সিরিজের মাধ্যমে নতুন এই সিস্টেমের অভিষেক ঘটলেও খুব শীঘ্রই তা বৈশ্বিক বাজারে ছড়িয়ে পড়তে যাচ্ছে।
  • আগামী ২১ অক্টোবর, বুধবার ওপ্পো ফাইন্ড এক্স১০ এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স স্মার্টফোন দুটির বৈশ্বিক উন্মোচন অনুষ্ঠিত হবে, যেখানে ডিভাইসগুলোতে পূর্ব থেকেই ইনস্টল করা থাকবে কালারওএস ১৭।

প্রযুক্তিভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো তাদের নতুন অপারেটিং সিস্টেম কালারওএস ১৭ (ColorOS 17)-এর আন্তর্জাতিক প্রকাশনা সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। চিনের বাজারে ওপ্পো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স (OPPO Find X10 Pro Max) সিরিজের মাধ্যমে নতুন এই সিস্টেমের অভিষেক ঘটলেও খুব শীঘ্রই তা বৈশ্বিক বাজারে ছড়িয়ে পড়তে যাচ্ছে। আগামী ২১ অক্টোবর, বুধবার ওপ্পো ফাইন্ড এক্স১০ এবং ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স স্মার্টফোন দুটির বৈশ্বিক উন্মোচন অনুষ্ঠিত হবে, যেখানে ডিভাইসগুলোতে পূর্ব থেকেই ইনস্টল করা থাকবে কালারওএস ১৭। এছাড়া ওপ্পোর পুরনো ও প্রিমিয়াম ডিভাইসগুলোতে কবে থেকে এই নতুন ইন্টারফেসের আপডেট পৌঁছাবে, সে বিষয়েও বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ঘোষিত সূচি অনুযায়ী, নতুন ফাইন্ড এক্স১০ সিরিজ চালুর ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ ২৯ অক্টোবর থেকে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ ও ফোল্ডেবল ফোন ফাইন্ড এন৬-এ কালারওএস ১৭-এর আপডেট দেওয়া শুরু হবে। প্রথম ধাপের এই তালিকায় রয়েছে ওপ্পো ফাইন্ড এন৬, ফাইন্ড এক্স৯ আল্ট্রা, ফাইন্ড এক্স৯এস, ফাইন্ড এক্স৯ প্রো এবং ফাইন্ড এক্স৯। এর পরদিনই, অর্থাৎ ৩০ অক্টোবর থেকে আপডেটটির পরিধি আরও বাড়িয়ে ওপ্পো ফাইন্ড এন৫, ফাইন্ড এক্স৮, ফাইন্ড এক্স৮ প্রো ছাড়াও রেনো১৬ সিরিজের রেনো১৬ প্রো, রেনো১৬, রেনো১৬সি, রেনো১৬ এফ এবং রেনো১৬ এফএস মডেলগুলোতে উন্মুক্ত করা হবে।

নভেম্বর মাস থেকে ওপ্পো তাদের নজর বাড়াবে মধ্যম বাজেটের জনপ্রিয় রেনো১৫ ও রেনো১৪ সিরিজের পাশাপাশি কে এবং এফ সিরিজের ফোনগুলোর দিকে। পরবর্তীতে এই তালিকায় যুক্ত হবে ওপ্পোর বিভিন্ন প্যাড বা ট্যাবলেট মডেলসমূহ। পুরো এই আপডেট প্রক্রিয়াটি ২০২৭ সালের প্রথম তিন মাস পর্যন্ত চলমান থাকবে। কারিগরি দিক থেকে কালারওএস ১৭-এ যুক্ত করা হয়েছে নতুন লিভিং ফ্লো ডিজাইন (Living Flow Design) এবং উইনিফাইড রেন্ডারিং আর্কিটেকচার, যা ডিভাইসের রেন্ডারিং লোড ২৫ শতাংশ কমাবে এবং মেমোরি ব্যবহার প্রায় ৩০ শতাংশ সাশ্রয় করবে।

ইন্টারফেসের উন্নতির পাশাপাশি এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ফিচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর 'এআই মাইন্ড পাইলট' ইউজারদের ছবি ও ফাইল সাজিয়ে রাখার পাশাপাশি ট্রাভেল ভ্লগ তৈরি ও ব্যক্তিগত ভ্রমণের রোডম্যাপ তৈরিতে সাহায্য করবে। গ্রাহকদের তথ্য সুরক্ষার জন্য ওপ্পো এনড-টু-এনড এনক্রিপশন সম্বলিত প্রাইভেট কম্পিউটিং ক্লাউডের সুরক্ষা দিয়েছে। পাশাপাশি অনিচ্ছাকৃত ও প্রতারণামূলক কল থেকে রক্ষা পেতে এতে যুক্ত করা হয়েছে 'এআই কল গার্ড', যা ভয়েস চেঞ্জ বা সিন্থেটিক স্পিচ স্থানীয়ভাবেই শনাক্ত করতে সক্ষম।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সব দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প

2

রিটার্ন ছাড়া নামজারি নয়, সঞ্চয়পত্রে নতুন নিয়ম

3

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: বিপুল পরিমাণ পান-জর্দা জব্দ

4

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

5

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের প্রবাসী মোশারফ নিহত: শোকের ছায়া সখীপুরে

6

শারদীয় দুর্গোৎসবে বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ার আহ্বান স্পিকারের

7

ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা ও মামলা

8

হোয়াইট হাউসে কেটি জাকারাইয়ার মাত্র ৫ দিনের অধ্যায় শেষ

9

‘শিখরই আমার জীবনের শেষ ঠিকানা’, বললেন জাহ্নবী কাপুর

10

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দেখা মিলল বিপন্ন ‘উত্তুরে হনুমান’