|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন পে-স্কেল: বেতন সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন এই বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আদেশটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

তিন ধাপে কার্যকর হবে বর্ধিত বেতন ও সুবিধা প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে আদেশ কার্যকর হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত অর্থ ও বকেয়া বেতন ৩টি ভিন্ন ধাপে পাবেন:

  • প্রথম ধাপ (১ জুলাই ২০২৬ – ৩১ ডিসেম্বর ২০২৬): এই ধাপে ১ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের ক্ষেত্রে বেতনবৃদ্ধির পার্থক্যের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৫০ শতাংশ অর্থ দেওয়া হবে।

  • দ্বিতীয় ধাপ (১ জানুয়ারি ২০২৭ – ৩০ জুন ২০২৭): এই ধাপে ১ম গ্রেড ও তদূর্ধ্বের কর্মকর্তাদের জন্য ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ অর্থ প্রদান করা হবে।

  • তৃতীয় বা শেষ ধাপ (১ জুলাই ২০২৭ থেকে): বার্ষিক বেতনবৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) শতভাগ মূল বেতন ও সুবিধা কার্যকর হবে। এছাড়া উৎসব ভাতা ও নববর্ষ ভাতা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্তমান হারেই বহাল থেকে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন স্কেলে দেওয়া হবে।

২০টি গ্রেডের নতুন বেতন স্কেল নতুন কাঠামোগত গেজেট অনুযায়ী ১ম থেকে ২০তম গ্রেডের মূল বেতনের বিন্যাস নিম্নরূপ:

  • ১ম গ্রেড: ১,৫৬,০০০ টাকা (নির্ধারিত)

  • ২য় গ্রেড: ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

  • ৩য় গ্রেড: ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

  • ৪র্থ গ্রেড: ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

  • ৫ম গ্রেড: ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

  • ৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

  • ৭ম গ্রেড: ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

  • ৮ম গ্রেড: ৪৬,০০০ – ১,১০,৮০০ টাকা

  • ৯ম গ্রেড: ৪৪,০০০ – ১,০৫,৯০০ টাকা

  • ১০ম গ্রেড: ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

  • ১১তম গ্রেড: ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

  • ১২তম গ্রেড: ২৪,৩00 – ৫৪,৭০০ টাকা

  • ১৩তম গ্রেড: ২৪,০০০ – ৫৬,০০০ টাকা

  • ১৪তম গ্রেড: ২৫,৫০০ – ৫৬,৮০০ টাকা

  • ১৫তম গ্রেড: ২২,৮০০ – ৫১,২০০ টাকা

  • ১৬তম গ্রেড: ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

  • ১৭তম গ্রেড: ২১,৪০০ – ৫১,১০০ টাকা

  • ১৮তম গ্রেড: ২১,০০০ – ৫০,৯০০ টাকা

  • ১৯তম গ্রেড: ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

  • ২০তম গ্রেড: ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

এছাড়া বিশেষ পদমর্যাদায় মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কর্মস্থলের অবস্থান ও গ্রেড ভেদে বাড়ি ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। যেমন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬শ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ, ৫ম থেকে ৯ম গ্রেডে ৪৫ শতাংশ এবং ১শ থেকে ৪র্থ গ্রেডে ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। অন্যান্য সিটি করপোরেশন ও নির্দিষ্ট পৌর এলাকায় এই হার যথাক্রমে ৫০%, ৪০%, ৩৫% এবং ৩০%। এছাড়া চিকিৎসা ভাতার ক্ষেত্রে বয়সভেদে প্রতি মাসে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত এবং শিক্ষা সহায়ক ভাতা হিসেবে সন্তানপ্রতি মাসিক ৫০০ টাকা (সর্বোচ্চ দুই সন্তান) দেওয়া হবে। পাশাপাশি যাতায়াত, টিফিন, মোবাইল, পাহাড়ি ও হাওড় এলাকার জন্য বিশেষ ভাতা এবং ১৫ শতাংশ হারে নববর্ষ ভাতা বহাল রাখা হয়েছে।

পেনশন ও উচ্চতর গ্রেড চলতি বছরের ১ জুলাই থেকে বিদ্যমান নিট পেনশনের ওপর ভিত্তি করে অবসরভোগীদের নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে, যা সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে ৮ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে ১ম উচ্চতর গ্রেড এবং পরবর্তীতে আরও ৬ বছর পূর্ণ করলে ২য় উচ্চতর গ্রেড পাবেন। তবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিস, পুলিশ বাহিনী, বিজিবি, চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং কর্মীরা এই বেতন কাঠামোর আওতা বহির্ভূত থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

1

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

2

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

3

পরীক্ষায় ফেল করেও যারা বিশ্বজয় করেছেন: ব্যর্থতা থেকে সাফল্যে

4

তীব্র দাবদাহ ও বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদ

5

হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার আহ্বা

6

হারানো মাঠ ফেরাতে সরকারের মেগা পরিকল্পনা, বদলে যাচ্ছে দেশের

7

ডারউইন টেস্টের প্রথম দিন শেষে চমক দেখিয়ে চালুর আসনে বাংলাদেশ

8

টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধু

9

দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া ওডিআই বিশ্বকাপ ২০২৬ ম্যাচ প্রিভিউ

10

সালমান শাহের লাশ উত্তোলন: আবেদন নথিভুক্ত, আগের আদেশ বহাল

11

লোক হাসানো সিদ্ধান্ত! অন্টারিও হ্রদের নাম বদলে 'লেক আমেরিকা

12

মেসির চেয়ে রোনালদোই সেরা: বিশ্বকাপে ‘রিগড’ অভিযোগ তোলা জিকোর

13

ছুটির দিনেও কাঁচাবাজারে অস্বস্তি: চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

14

এমবোলোর লাল কার্ডের রহস্য: ফিফার ‘ভুল পরিচয়’ নিয়ম ও ভিএআর-এর

15

নেইমার ও সান্তোস: চ্যারিটি নিলামের বিতর্ক নিয়ে যে ধোঁয়াশা তৈ

16

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ

17

রুডি জুলিয়ানির ইসলামবিদ্বেষী মন্তব্য

18

চার মন্ত্রণালয়ে চুক্তিতে নতুন সচিব নিয়োগ দিল সরকার

19

সন্ত্রাস বিরোধী মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিক

20