দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে খাতটি ধ্বংসের পাঁয়তারা চলছে’

০ শেয়ার
‘পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে খাতটি ধ্বংসের পাঁয়তারা চলছে’

পোশাক খাতকে ধ্বংসের পাঁয়তারা এবং অস্থিরতা সৃষ্টিতে চক্রান্তকারীদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, সহিংসতা ও কারখানায় অগ্নিসংযোগের পেছনে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
  • শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার এই অপচেষ্টা রুখতে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।
  • সোমবার (২ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।


দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা, সহিংসতা ও কারখানায় অগ্নিসংযোগের পেছনে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার এই অপচেষ্টা রুখতে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ভাঙচুর ও চক্রান্ত নিয়ে জামায়াত আমীরের ক্ষোভ: পোস্টে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটে চলেছে। কোনো মালিক কিংবা শ্রমিক কখনোই নিজেদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের দাবি বা অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো প্রকৃত শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কাজে যুক্ত হতে পারেন না।”

তিনি আরও উল্লেখ করেন যে, উদ্ভূত পরিস্থিতির কারণে ইতোমধ্যেই দেশের প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে।

শীত মৌসুমের অর্ডার ও সরকারের প্রতি আহ্বান: সামনে শীত মৌসুমের বিশ্ব বাজারকে ঘিরে পোশাকখাতে যে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়, তা ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে কি না সেই আশঙ্কাও প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, “শীত মৌসুমের সম্ভাবনা ধ্বংস করার পেছনে কোনো গভীর ষোড়যন্ত্র রয়েছে কি না, তা উড়িয়ে দেওয়া যায় না। পরিস্থিতি উসকে দেওয়া ধান্দাবাজ ও চক্রান্তকারীদের চিহ্নিত করে সরকারকে শক্ত হাতে দমন করতে হবে।”

একই সঙ্গে দেশের অর্থনীতি রক্ষায় কারখানা মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আকুল আহ্বান জানান তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কারা অধিদপ্তরের নতুন আইজি প্রিজন হিসেবে দায়িত্ব নিলেন

2

স্পেনে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩, ঘরছাড়া হাজারো মানুষ

3

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

4

ফুটবল বিশ্বকাপ ২০২৬: শেষ ষোলোর পূর্ণাঙ্গ সময়সূচি ও লড়াই

5

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

6

শেয়ারবাজারে চাঙ্গা ভাব

7

ফ্লামেঙ্গো বনাম সাঁও পাওলো ব্রাজিলিয়ান সিরি আ ম্যাচ: লাইভ স্ট্রিমিং ও সময়সূচি

8

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দাপট, নিজের ইনিংস নিয়ে আক্ষেপ সাদমানের

9

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের আভাস

10

ইরানের ভয়ে যেভাবে গোপনে তুরস্ক ছেড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প