|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্রশ্ন শফিকুর রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় দেশ চললেও কেন দুর্নীতি বন্ধ হচ্ছে না এমন প্রশ্ন তুলে ক্ষমতাসীন বিএনপির আন্তরিকতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রী ও নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র ধরে শফিকুর রহমান বলেন, সরকারের একজন জ্যেষ্ঠ নেতাই হতাশা প্রকাশ করে বলেছেন যে পাঁচ মাসের এই সরকারের সময় দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। ওই নেতার দাবি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি চান না অথচ বাকি সবাই তাতে লিপ্ত। বিরোধীদলীয় নেতা প্রশ্ন রেখে বলেন, ‘তাঁর (তারেক রহমান) ইশারায় সবকিছু চলে, তাহলে তাঁর ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন?’ এই দায় স্বীকারের পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আর থাকে না বলে মন্তব্য করেন তিনি।

পরিবহন সেক্টরে চাঁদাবাজির প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে তা থামছে না। টেম্পোস্ট্যান্ড বা বিভিন্ন স্থানে এ ধরনের চাঁদাবাজির সংস্কৃতিকে জনগণ ঘৃণা করে উল্লেখ করে তিনি শ্রমিকদের ওপর বিএনপির কিছু নেতার চাঁদাবাজির অভিযোগ তোলেন।

জনগণের চাওয়ার বাইরে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিলে সরকার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। তিনি আরও বলেন, জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না এবং জনগণের অধিকারের বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন এবং এককভাবে অভ্যুত্থানের কৃতিত্ব দাবি না করার জোরালো আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আমদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা

1

৬৮ বছর পর বিশ্বকাপের নকআউটে কিশোর জুটির ইতিহাস গড়ল স্পেন

2

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের

3

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ

4

লিসবন কেন্দ্রীয় মসজিদ: পর্তুগালের বুকে মানবিকতা ও সম্প্রীতি

5

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠী মুক্ত: তথ্য

6

যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে ইউরোপের প্রতিরক্ষা ব্যব

7

রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবেন: পানিসম্পদ

8

ঝালকাঠির নলছিটিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা: উদ্ধার তৎ

9

সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

10

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

11

স্কুল-কলেজে অনলাইন ক্লাস ও সপ্তাহে ৬ দিন ক্লাসের পরিকল্পনা ২

12

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়

13

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ১১ জ

14

বিশ্ববাজারে তেলের দামে মহাবিপর্যয়: এক সপ্তাহে বাড়ল ৩০ শতাংশ,

15

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জয়জয়কার: নকআউটের পথে ছয় কোচ

16

ইরানে হামলার সমর্থন: ন্যাটোর সমালোচনা তেহরানের

17

ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীর জামিন

18

চাঁদাবাজির ভিডিও ভাইরাল: বরিশালে দুই যুবদল নেতাকে শোকজ

19

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেল

20