দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী এশিয়া কাপ: ভারতের কাছে পাত্তায় পেল না পাকিস্তান, সর্বনিম্ন রানে অলআউট

০ শেয়ার
নারী এশিয়া কাপ: ভারতের কাছে পাত্তায় পেল না পাকিস্তান, সর্বনিম্ন রানে অলআউট

নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল, যা টি-টোয়েন্টি ইতিহাসে তাদের সর্বনিম্ন। ম্যাচে ৭ উইকেটে জিতেছে ভারত।

সংক্ষেপে মূল তথ্য
  • পাক ক্রিকেট দলের সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না, তা যেন বারবার প্রমাণিত হচ্ছে মাঠের পারফরম্যান্সে।
  • ছেলেদের দলের মাঠের বাইরের ও ভেতরের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই এবার লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান নারী ক্রিকেট দলও।
  • দুবাইয়ে চলমান নারী এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের মেয়েরা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন রানের রেকর্ড।

পাক ক্রিকেট দলের সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না, তা যেন বারবার প্রমাণিত হচ্ছে মাঠের পারফরম্যান্সে। ছেলেদের দলের মাঠের বাইরের ও ভেতরের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই এবার লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান নারী ক্রিকেট দলও। দুবাইয়ে চলমান নারী এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের মেয়েরা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন রানের রেকর্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। ভারতের দুই পেসারকে সামলে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছিল তারা। কিন্তু এরপরই দৃশ্যপটে আসেন ভারতীয় স্পিনাররা, আর তাতেই হুড়মুড় করে ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। শেফালি ভার্মার করা বলে মুনিবা আলী (১৩) বোল্ড হওয়ার পর থেকেই শুরু হয় যাওয়া-আসার মিছিল। ইনিংসের ১১ বল বাকি থাকতেই মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এর আগে ২০২৪ সালে দুবাইয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে অলআউট হওয়াটি ছিল তাদের আগের সর্বনিম্ন স্কোর। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত ৩টি করে উইকেট শিকার করেন।

মাত্র ৫৫ রানের মামুলি পুঁজি নিয়ে লড়াই করার মতো অবস্থায় বোলাররা ছিলেন না। যদিও সাদিয়া ইকবালের প্রথম বলেই শেফালি ভার্মা ছক্কা হাঁকানোর পর ফাতিমা সানা দ্রুতই শেফালি, প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা দলের আর কোনো বিপদে পড়তে দেননি এবং খুব সহজেই ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এই জয়ে তিন ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারতীয় মেয়েরা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় পাওয়া পাকিস্তানকে আগামী ১১ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়তে হবে সেমির টিকিট নিশ্চিত করতে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ও বাস্তবায়ন

2

বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা?

3

বাংলাদেশের পে স্কেলের ইতিহাস: অতীতে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল

4

কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

5

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক জল্পনা

6

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ৩ কারণ

7

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ

8

ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন

9

শান্তিরক্ষীদের গৌরব রক্ষা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

10

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা