|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবিসংবলিত একটি বিতর্কিত বিলবোর্ড প্রদর্শনের ঘটনায় তীব্র অসন্তোষ ও আন্দোলনের মুখে তা সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ জুলাই) দুপুরে সংশোধিত বিলবোর্ডটি টানানো হয়।

এর আগে গত রোববার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং দুই প্রো-ভিসির সঙ্গে দফায় দফায় বৈঠক করে শিক্ষার্থীরা ওই বিলবোর্ড থেকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি অপসারণের জোরালো দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন শেষ পর্যন্ত বিতর্কিত ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। সরেজমিনে দেখা গেছে, ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামের মূল বিলবোর্ড থেকে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ছয় ব্যক্তির ছবি বাদ দিয়ে সেখানে কেবল সুখরঞ্জন বালী ও বজলুল হুদার ছবি রাখা হয়েছে।

‘নভোকালচার’ নামের একটি সংগঠনের ব্যানারে এই বিলবোর্ডটি টাঙানো হয়েছিল, যার পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। বিলবোর্ডে সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মীর কাসেম আলীর ছবি ব্যবহার করে তাদের ওপর ‘জুডিশিয়াল কিলিং’ চালানো হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমান হত্যায় দণ্ডিত মেজর (অব.) বজলুল হুদার ছবি দিয়ে ক্যাপশনে বিতর্কিত ও চাঞ্চল্যকর মন্তব্য জুড়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি আসার পর থেকেই ক্যাম্পাসে তীব্র সমালোচনা শুরু হয়।

শাখা ছাত্র অধিকার পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আড়ালে একাত্তরের মীমাংসিত বিষয় ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্বাভাবিকীকরণের কোনো সুযোগ নেই। শহীদ ড. শামসুজ্জোহার কবরের পাশে এ ধরনের রাজাকারদের ছবি প্রদর্শন রাবির শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের অসন্তোষের মুখে প্রথমে নভোকালচার কর্তৃপক্ষকে পোস্টারটি সরাতে বলা হলেও তারা অস্বীকৃতি জানায়; পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই উদ্যোগ নিয়ে বিলবোর্ড থেকে বিতর্কিত ছবিগুলো অপসারণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন:

1

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে

2

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট: টসে জিতে বোলিংয়ে স্বাগতিকর

3

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

4

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অল

5

ইতিহাস গড়ল স্কাইরুট: ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্

6

সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে:

7

মধ্যপ্রাচ্য সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ

8

‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি’—ভাই সোহেল খানকে সালমান খান

9

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান বাংলাদেশের

10

অবশেষে এক ফ্রেমে দেখা হলো আয়মান সাদিক ও সাদিয়া আয়মানের

11

নেইমারকে ৯০ মিনিট খেলাতে পারেন আনচেলত্তি

12

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

13

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্র

14

১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

15

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে দেশে ফিরছে ৬ বাংলাদে

16

বিদায়ী কোচ দিদিয়ের দেশমকে এমবাপ্পের আবেগঘন বার্তা

17

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত

18

অভিনয় ছাড়ার গুঞ্জনে অক্ষয়ের জবাব

19

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চা

20