দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির সভাপতি হলেন হুইপ মোহাম্মদ জি কে গউছ

০ শেয়ার
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির সভাপতি হলেন হুইপ মোহাম্মদ জি কে গউছ
মোহাম্মদ জি কে গউছ। ছবি:সংগৃহীত

জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ।
  • বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
  • পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

মোহাম্মদ জি কে গউছকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন,মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ। পরিবেশ ও জলবায়ু বিষয়ক এই সংসদীয় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করবে। উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ার দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার

2

বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সবুজ দেশে গড়তে কাজ করছে সরকার: মীর শাহে আলম

3

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি

4

সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্টে স্থগিত

5

হামলার আগেই নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান

6

জামায়াত নেতার ভিডিও নিয়ে আব্দুল কাদেরের স্ট্যাটাস

7

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু? জেনে নিন বিস্তারিত

8

জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা

9

নবম পে স্কেল: ৪ ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজীবীরা

10

ইরান ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল