|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আদালতে জবানবন্দি রেকর্ড

ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির কাছের টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাড়ের একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের পুরো ঘটনা খুলে বলে। এর প্রেক্ষিতে গত সোমবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক মো. মাহবুব উল ইসলাম ভুক্তভোগী শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

ঘটনার বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের স্কুলের মাসিক খরচ ২ লাখ টাকা: সাংহাইয়ের তরুণীর কাণ্ড

1

হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

2

হেরেছি মাথা উঁচু করেই, কিন্তু হতাশা সীমাহীন: এমবাপ্পে

3

সিয়ামের বিধ্বংসী রূপ ও 'রাক্ষস' সিনেমার উন্মাদনা

4

নিয়োগের নতুন শর্তে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না:

5

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ড

6

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ১-১ গোলে ড্র ২০২৬

7

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শা

8

দৌলতদিয়া ঘাটে বাসের সলিল সমাধি: পদ্মার ৩০ ফুট নিচে তলিয়ে গেছ

9

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বা

10

মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: বৃদ্ধের ৫ বছরের কারাদণ

11

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, আহত ৫৮

12

ইরান আপডেট: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের মুহুর্মুহু

13

মুজিববর্ষ উদযাপনে খরচ হয়েছে ৯৮২ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

14

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন

15

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শি

16

বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণেই গ্যাস-বিদ্যুতের সংকট ঘনীভূ

17

দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

18

ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি অবৈধ ঘোষণা করে বাতিল ক

19

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

20