দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের

০ শেয়ার
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য আলাউদ্দীনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে।
  • মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
  • এর আগে সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আলাউদ্দীন (৫৬), যিনি চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা পেশায় দিনমজুর। সোমবার সকালে তিনি তার অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখাতে দিনাজপুরে যান এবং তার স্ত্রীও কাজের সূত্রে বাইরে যান। সেই সুযোগে বাড়িতে একা থাকা কিশোরীর কাছে এসে ইউপি সদস্য আলাউদ্দীন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এনআইডি কার্ডের ফটোকপি চান। কিশোরী কার্ড দিলে পরিবারের অন্য সদস্যদের খোঁজ নেন এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতরে ঢুকে তার গায়ে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউপি সদস্য সুকৌশলে পালিয়ে যান। পরে দিনাজপুর থেকে ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগ ও শারীরিক অসুস্থতা দেখে বাবা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য তাদের কোনো কথা না শুনে উল্টো দেখে নেওয়ার হুমকি দেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বহু বছর পর নানাবাড়িতে তারেক রহমান, বললেন ‘দেশের মানুষের জন্য কাজ করতে হবে’

2

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

3

পিএসজি ও রিয়াল মাদ্রিদকে দানি ওলমোর সতর্কবার্তা

4

একাদশ শ্রেণির ভর্তি: কোটায় আবেদনে কঠোর সতর্কতা ও নতুন নির্দেশনা

5

ফার্নেস অয়েলের দাম একলাফে বাড়ল প্রায় ১২ টাকা: নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা

6

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে মজুত করা ৪৭ বস্তা সার জব্দ

7

কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?

8

হামের প্রাদুর্ভাব অব্যাহত: নতুন আক্রান্ত ৮৩৩ ও মৃত্যু ২ শিশুর

9

তাপদাহে মাতল সুরের উৎসব

10

সমালোচনার মুখেও অটল ক্রিশ্চিয়ানো রোনালদো: স্পেনের বিপক্ষে যুদ্ধের আগে খোলামেলা পর্তুগিজ কিংবদন্তি