|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বহু বছর পর নানাবাড়িতে তারেক রহমান, বললেন ‘দেশের মানুষের জন্য কাজ করতে হবে’

সংগৃহীত ছবি

বহু বছর পর নানাবাড়িতে এসে শৈশবের স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম ফেনী সফরে যান তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সকালে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকল্পটির আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প উদ্বোধনের পর তারেক রহমান বলেন, নির্বাচনের আগে তিনি নদীটি খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই তিনি সেখানে এসেছেন।

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। ১৯৭১ সালে তাদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে কিছু আসনে জয়ী হওয়ার পর তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, যারা তাদের নসিহত করছে, তাদের নিজেদের দিকেও তাকানো উচিত।

ফেনী সফরে প্রধানমন্ত্রী পরশুরামের পর ফুলগাজীতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ এবং সরকারি ভবনে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভ

1

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, নকআউটে সঙ্গী মিশর

2

নেপালের পাহাড়ি ঢলে ভারতে হাই অ্যালার্ট: বিহারে প্রবেশ করছে ব

3

মাদক ও মদ্যপানে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন সৌদি প্রিন্স

4

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়বে জ্বালানি সরবরাহ

5

১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

6

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, কঠোর হুঁশিয়

7

ঈদুল আজহা ২০২৬ সম্ভাব্য তারিখ | ঢাকা ফাইলস

8

বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

9

দীর্ঘ মেয়াদে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টার চাঞ্চল্যকর

10

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী রবিউলের মৃত্যুদণ্

11

অ্যান্ড্রয়েডের যুগ কি শেষ? হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম হা

12

কলকাতায় নির্মাণাধীন গুদাম ধস: মৃতের সংখ্যা বেড়ে ১০

13

নেটপ্রভাবী সাহিবার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলল

14

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের

15

র‍্যানসমওয়্যার: একুশ শতকের ডিজিটাল দস্যুতা ও সুরক্ষার কৌশল

16

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার, বহিষ্কার ১

17

বেলজিয়াম বনাম তুরস্ক নেশনস লিগ: আজ রাতে কে জিতবে?

18

পুলিশের বিরুদ্ধে গাঁজা বিক্রির সংবাদে দাউদকান্দির আইনশৃঙ্খলা

19

কেন শিবিরের রাজনীতি ছেড়েছিলেন, খোলাসা করলেন নাসিরুদ্দীন পাটও

20