|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অপরাধের গুরুত্ব ও তীব্রতা বিবেচনা করে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শ এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে এই সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জেলা আহ্বায়ক শেখ খাইলুল কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান যে, নাজমুল ঠাকুরের মাদক সেবনের আপত্তিকর ভিডিওটি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দলের ভাবমূর্তি রক্ষায় এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলায় জিরো টলারেন্স: সরাসরি চাকর

1

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল: চরম স্বাস্থ্যঝ

2

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন মোহাম্মদ সালাহ

3

ভারতকে পাকিস্তানের সরাসরি যুদ্ধের হুমকি

4

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষি

5

ভয়ে আফগানিস্তান সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েছে ভারত: শ্রীকান্

6

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

7

রেফারিং বিতর্ক দূরে রেখে মরক্কো ম্যাচে পূর্ণ মনোযোগ ফ্রান্সে

8

ট্রাম্পের ইরান চুক্তিকে ডেমোক্র্যাটদের তোপ

9

আমার মা সুস্থ ও জীবিত আছেন: রুনা লায়লার মেয়ের ক্ষোভ

10

বদলি নিয়ে তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা:

11

রাশিয়ার ভয়াবহ রাতভর হামলা: জাপোরিজিয়ায় নিহত ৬, কিয়েভের

12

চলতি বছরেই নবম পে-স্কেল কার্যকর হচ্ছে: অর্থমন্ত্রী আমির খসরু

13

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ১০০ মিটার দৌড়াল চীনের রোবট 'লাইটনি

14

পোস্ট মুছে শাহবাজ শরিফের নতুন বার্তা

15

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অল

16

খাগড়াছড়িতে যুবলীগের দুই নেতা গ্রেফতার

17

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চ

18

সীতাকুণ্ডে ইমামের আত্মহত্যা

19

রাজধানীর মিরপুরে ১১ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন

20