|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান সফল না হলে বাংলাদেশে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো: মজিবুর রহমান মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশে আনুষ্ঠানিকভাবে শেখ পরিবারের ‘শেখতন্ত্র’ বা ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৭ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবি পার্টি এই সভার আয়োজন করে।

সভায় সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু ২০১৩ সালের ৫ মে আলেম-ওলামাদের আন্দোলন দমনের প্রসঙ্গ টেনে বলেন, তখনকার সময়ে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও একুশে টেলিভিশনের মতো গণমাধ্যমগুলো কীভাবে জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল, তা দেশের মানুষ আজও ভুলে যায়নি। ৫ আগস্টের পর গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে গণমাধ্যমকর্মীরা মূলত দুটি ভাগে বিভক্ত থাকলেও বর্তমানে তারা বিএনপি ব্লক, জামায়াত ব্লক এবং পলাতক-গুপ্ত আওয়ামী ব্লক এই তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন। তিনি সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ, রাষ্ট্রায়ত্ত সংস্থায় দলীয় নিয়োগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবের বিষয় নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান।

যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দীন শিশির, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাজীব আহাম্মদ এবং এবি পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছয়জন সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪ দফায় স্বর্ণের দামে রেকর্ড পতন

1

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শ

2

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

3

থাইল্যান্ডে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম

4

বসুন্ধরা কিংস বিপিএল শিরোপা জয় ২০২৬ | আবাহনী ২-০ বসুন্ধরা কি

5

ঢাকার কাছাকাছি ঘনঘন ভূমিকম্প: স্বাভাবিক প্রক্রিয়া নাকি বড় বি

6

সীতাকুণ্ডে মৃত্যুঞ্জয়ী লড়াই শেষে চিরবিদায় নিল সেই শিশুটি

7

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক

8

রেকর্ড দরপতন ইরানি মুদ্রার: ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিযাল

9

জলাবদ্ধতায় জনদুর্ভোগ: জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধ

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম ‘ফিমেল জিমনেশিয

11

নাটোরের মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

12

১৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের

13

বিশ্বকাপের নকআউটে ফ্রান্সের বড় ধাক্কা: প্যারাগুয়ের বিপক্ষে ম

14

কুরাসাওয়ের অভাবনীয় ফুটবল রূপকথা

15

সিরিজ জয়ের পুরস্কার: আইসিসি র‍্যাঙ্কিংয়ে মিরাজ-তানজিদদের বিশ

16

রাতের বেলায় নারীদের বিনামূল্যে রিকশা সেবা দিচ্ছেন গুজরাটের

17

পাঁচ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড়

18

জয়ের সুর ‘কান্ট্রি রোডস’: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নতুন স্ব

19

রাফাহ সীমান্ত খুলে দেওয়া হলো: দীর্ঘ প্রতীক্ষার পর গাজায় ফিরল

20