দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

০ শেয়ার
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ছবি: সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বর ট্র্যাজেডির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন টিম।
  • আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন ও মার্জিনা রায়হান।
  • আজই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন টিম। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন ও মার্জিনা রায়হান। আজই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

এই মামলায় বর্তমানে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, লেখক-সংগঠক শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ মোট ৯ জন আসামি কারাগারে আটক রয়েছেন। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশেপাশের এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে ঢাকাসহ মোট চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল ঢাকাতেই ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের নিহতের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল: বর্তমান র‍্যাঙ্কিং, স্কোয়াড ও ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

2

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির মিত্র দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি

3

কর্মসংস্থানের অভাবে মাদক ও চাঁদাবাজিতে জড়াচ্ছে যুবসমাজ

4

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ৮ শ্রমিক নিহত

5

ইরানি হামলার প্রেক্ষিতে বাহরাইনে জরুরি সতর্কতা জারি

6

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

7

হরমুজ প্রণালি চালুর জন্য ওমানকে নতুন অস্থায়ী প্রস্তাব দিল ইরান

8

যতো বাধাই আসুক লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই: নাহিদ ইসলাম

9

রাজবাড়ীতে একই দিনে ৩ সড়ক দুর্ঘটনা, নিহত ১

10

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের