মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তাহীনতা এবং উত্তেজনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বর্তমান সংঘাতের সমীকরণ স্পষ্ট করে গালিবাফ বলেন, ‘হয় সবাই, নয়তো কেউই নয়।’ ইরানকে তেল রপ্তানিতে বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
প্রণালিতে মার্কিন উপস্থিতি না থাকলেই কেবল সেখানে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে দাবি করেন ইরানি এই স্পিকার। তিনি আরও সতর্ক করে বলেছেন, ইরানের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। যুদ্ধ শুরুর পূর্বের পরিস্থিতিতে হরমুজ প্রণালি আর ফিরে যাবে না উল্লেখ করে তেহরানের অনমনীয় অবস্থান আবারও স্পষ্টভাবে তুলে ধরেছেন গালিবাফ।
মন্তব্য করুন