|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা দলের জার্সিতে আজ শেষ ম্যাচ

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবল মাতানোর পর অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মহাতারকা লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েনস আইরেসের বিখ্যাত এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে নিজের বর্ণিল ক্যারিয়ারের পর্দা টানবেন ৩৯ বছর বয়সি এই জাদুকর। একই সঙ্গে এটি আর্জেন্টিনার ফুটবলে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।

আর্জেন্টিনার জার্সি গায়ে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল এবং রেকর্ড ৬৮টি অ্যাসিস্টের অবিশ্বাস্য এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে এই ম্যাচে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তিনি জানিয়েছিছিলেন, তিনি দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন এবং তরুণ প্রজন্মের খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগ দেওয়ার সময় এখনই। কাতার বিশ্বকাপের সোনালী ট্রফি জয়, দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা জয়ের মতো অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়ে আলবিসেলেস্তেদের সর্বকালের সেরা তারকা হিসেবেই মাঠ ছাড়ছেন তিনি।

মেসির এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ৮৫ হাজার দর্শক এবং ২০২২ সালের বিশ্বকাপজয়ী সতীর্থরা। অ্যাঙ্গেল ডি মারিয়া থেকে শুরু করে দলের কোচ লিওনেল স্কালোনি এবং অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও এই ম্যাচে বিশেষ বিদায় নেবেন। তবে এই বিদায়ের মঞ্চেই শুরু হচ্ছে আর্জেন্টিনার নতুন প্রজন্মের পথচলা। তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও জোসে ম্যানুয়েল লোপেজরা ইতোমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে শুরু করেছেন। ম্যাচ শেষে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে বা পরবর্তী সময়ে কে দলের স্থায়ী অধিনায়কের দায়িত্ব পাবেন (ক্রিস্টিয়ান রোমেরো বা এমিলিয়ানো মার্টিনেজদের নাম রয়েছে আলোচনায়), তা নিয়ে ফুটবল বিশ্বে কৌতূহলের শেষ নেই।

ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও জাতীয় দলের হয়ে মাঠে এটিই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষবারের মতো নিবেদন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের বিদায়লগ্নে পুরো আর্জেন্টিনা জুড়ে এখন উৎসবের আমেজ, যেখানে কোটি কোটি সমর্থক শেষবারের মতো তাদের প্রিয় ‘লা পুলগা’-কে কুর্নিশ জানাতে প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জার্সিতে মেসি ও রোনালদো! কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে য

1

সোনম কাপুরের দ্বিতীয় সন্তান জন্ম ২০২৬ | বায়ু কাপুর আহুজার ভা

2

পেলের রেকর্ড ভেঙে মেসির পথে এমবাপ্পে, বিশ্বকাপের ইতিহাসে নতু

3

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নি

4

২৯ ফেব্রুয়ারির তোরেস, ১৯ জুলাইয়ের নায়ক: স্পেনের বিশ্বকাপ

5

ফেনীর সোনাগাজীতে মুহূর্তের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম, ক্ষতিগ্

6

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখি

7

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবে

8

বদলগাছী হাসপাতাল হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নতুন ভবন ন

9

ফজলুল হক হলের প্রভোস্টের পদত্যাগ ও হামলার প্রতিবাদে ডাকসুর ম

10

চিরনিদ্রায় ‘জুরাসিক পার্ক’ খ্যাত কিংবদন্তি অভিনেতা স্যাম নিল

11

বিয়ের আশায় ৩ ঘণ্টায় ৩৫০০ কেজি মেহেদি নিলেন ভক্তরা

12

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রেতার ছদ্মবেশে অভিযান: ২ হাজার ৮০ পি

13

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলু

14

টানা দুই সপ্তাহ বৃদ্ধির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স

15

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্র

16

বাড়ল বাস ভাড়া: প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

17

স্কুল-কলেজে অনলাইন ক্লাস ও সপ্তাহে ৬ দিন ক্লাসের পরিকল্পনা ২

18

দাবার বোর্ড হতে চাই না, নিজেদের শর্তে খেলতে চাই

19

পরাজয় মেনে নেওয়া কঠিন: স্পেন ম্যাচের পর হতাশ ম্যাক্রোঁ

20