|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে মেসির হ্যাটট্রিক: পরীমণি, মেহজাবীন ও তাসরীফদের বাঁধভাঙা উল্লাস

বামে ইরফান সাজ্জাদ এরপর পরীমণি, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার । কোলাজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন আলবিসেলেস্তে জাদুকর লিওনেল মেসি। আর মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা জাদু। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর্জেন্টিনার এমন রাজকীয় জয় এবং প্রিয় মহাতারকার এমন ফর্মে ফেরার রাতে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন পরীমণি, মেহজাবীন, তাসরীফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আর্জেন্টিনার এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফুটবলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ’। এদিকে বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি, যেখানে আলবিসেলেস্তেদের পতাকার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি’।

লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি’। আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি’।

তরুণদের ক্রেজ জনপ্রিয় সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের ভালোলাগার কথা জানান। তিনি লিখেছেন, ‘সারাজীবন বুক ফুলায় বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি হ্যাটট্রিক ফর মেসি! হোয়াট আ প্লেয়ার’। মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’ একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

এদিকে ফুটবল মাঠের বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে অনন্য এক ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও শুভকামনা জানাতে ভোলেননি আলবিসেলেস্তেদের। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি চ

1

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

2

বার কাউন্সিল এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

3

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: জুলাইয়েই কি সুখবর আসছে

4

জিম্বাবুয়ের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন: মোহাম্মদ আশরাফ

5

সিয়ামের বিধ্বংসী রূপ ও 'রাক্ষস' সিনেমার উন্মাদনা

6

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ উন্নয়ন: টেকসই স্বাস্থ

7

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা প্রসারিত করার আহ্বান

8

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

9

আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টারের আগে সুইস কোচ মুরাত ইয়াকিন

10

ইরানি হামলায় উত্তপ্ত কুয়েত: অগ্নিনির্বাপণের সময় আহত দমকলকর্ম

11

ইসরাইলের ভেতরেই নেতানিয়াহুর সমালোচনা

12

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১২

13

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬: স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন

14

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বিসিবির বোনাসের রেওয়াজ আর থাকছে

15

আগামী জানুয়ারি ২০২৬ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

16

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

17

সুনামগঞ্জে মরদেহবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী-শিশুসহ আহত

18

চট্টগ্রাম বিমানবন্দর: স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট ও সিন্ডি

19

আমি কেন বিএনপি করতে পারব না?’ সমালোচকদের জবাবে প্রশ্ন রাশেদ

20