দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

০ শেয়ার
গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে বটি দিয়ে বাবাকে গলা কেটে হত্যার দায়ে আলীম কাজী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • গোপালগঞ্জে নিজ বাবাকে বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে আলীম কাজী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
  • মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন।
  • রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জে নিজ বাবাকে বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে আলীম কাজী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করছিলেন। একপর্যায়ে ইসমাইল কাজী ছেলেকে গালিগালাজ করতে নিষেধ করলে আলীম ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে তার বাবার গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। মামলা পরিচালনায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএম জুলকদর এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এ ধরনের ভয়াবহ অপরাধের ঘটনাগুলো আপনার দৃষ্টিতে সমাজকে কোন বার্তা দিচ্ছে?

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গ্যালাক্সি এস ২৭ আল্ট্রা ফোনে আসছে বিশাল পরিবর্তন! ফাঁস হলো নতুন ক্যামেরা ডিজাইন

2

বাবার সাথে বিরোধের জেরে শিশু ইরাকে গলা কেটে হত্যা

3

ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ইমাম-মুয়াজ্জিনদের জন্য জরুরি সতর্কবার্তা

4

ইনানীতে অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশ

5

Senegal vs Iraq: FIFA World Cup 2026 Match Preview

6

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

7

উইমেনস ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক মুনিবা আলী

8

সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে মোদি বিরোধী আন্দোলনের ছক কষছে কংগ্রেস

9

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৫

10

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইটনা উপজেলা আহ্বায়ক বহিষ্কার