|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে ওই শ্রমিককে। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চক্রবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি সপরিবারে চক্রবর্তী এলাকায় ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার পরিবারে স্ত্রী ও সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাতে রাস্তার পাশের একটি দোকানে ঝালমুড়ি খাওয়ার সময় পাশের আরেক ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কতিপয় পথচারীর বাকবিতণ্ডা ও চিৎকার-চেঁচামেচি চলছিল। বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান রাফিস। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বিক্রেতা নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিস ও আরও দুই পথচারীর ওপর অতর্কিত হামলা চালান।

গুরুতর আহত অবস্থায় রাফিসকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত বিক্রেতা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

1

জ্বালানি উৎসের বৈচিত্র্য ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতের তাগিদ

2

সোনম কাপুরের দ্বিতীয় সন্তান জন্ম ২০২৬ | বায়ু কাপুর আহুজার ভা

3

অখিলেশ নয়, এবার মায়াবতীর সঙ্গে কি জোট করছেন আসাদউদ্দিন ওয়

4

ইন্দিরা গান্ধীর মতো কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন মমতা বন্দ্য

5

গোলরক্ষক রুমের রেকর্ড, কুরাসাওয়ের ইতিহাস

6

সেপ্টেম্বর থেকেই টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের

7

ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেন নেইমার

8

পঞ্চগড়ে ৫,৮৯০ কৃষকের ঋণ মওকুফ: হয়রানি ও মামলার চাপ থেকে মুক্

9

গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই একমাত্র সমাধান: ইসরাইলি প্রত

10

SSC Result 2026: পাসের হার ৬২.২৫%, ফলাফল দেখার নিয়ম ও মার্কশ

11

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্

12

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের বার্ষিক বেতন ৩ মি

13

এমএলএসে গ্রিজম্যানের গোল, ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ক্যাসেম

14

ফ্রান্স শিবিরে বিশ্বকাপ শুরুর আগেই গৃহদাহ

15

হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের ব

16

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

17

শক্তিশালী টেন্সর জি৬ প্রসেসর ও ফাস্ট চার্জিং নিয়ে এলো গুগল প

18

মীর মোস্তাফিজুর রহমানের হার্ট সার্জারি সফল ২০২৬ | মুগ্ধের পি

19

২০ বছরের উন্নয়নবঞ্চনার অবসান ঘটল বগুড়ায়: প্রতিমন্ত্রী শাহে আ

20