|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম বানান ভুল করায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, ববিতে সমালোচনার ঝড়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রের অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানানে সামান্য ভুল থাকায় তাকে তিনশ বার নিজের নাম লিখিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার এই শাস্তিমূলক পদক্ষেপের কথা ওই ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাইদুল ইসলাম সাঈদ একটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন। সেখানে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানান ‘Morium’-এর পরিবর্তে ভুলবশত ‘Morioum’ লেখায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক তাকে পুরো লেখাটি তিনশ বার সংশোধন করে জমা দেওয়ার অভিনব নির্দেশ দেন।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্র সাইদুল ইসলাম নিজের ফেসবুকে বিষয়টি শেয়ার করে লেখেন, গত রাতটি তার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর লেখার কারণে তাকে পুরো কাজটি তিনশ বার সংশোধন করতে হয়েছে।

এই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিভাগের অনেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রছাত্রী এটিকে একধরনের মানসিক নিপীড়ণ বা র্যাগিং আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রেদোয়ান সরকার নামে এক প্রাক্তন শিক্ষার্থী ফেসবুকে মন্তব্য করে জানান, এ ধরনের অ্যাসাইনমেন্টের আড়ালে ক্রিয়েটিভিটি না থেকে একধরনের হয়রানি চলে। তবে ইসরাত জাহান নামের এক ছাত্রী শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করেন, তৃতীয় বর্ষে পড়ার পরও একজন শিক্ষকের নাম ভুল করা এবং তা নিয়ে ফেসবুকে পোস্ট করা উচিত হয়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৭ হা

1

ঝিনাইদহের গৌরীনাথপুর বাজারে ড্রাগন ফলের রেকর্ড বেচাকেনা: জমে

2

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভা

3

হার্দিক পান্ডিয়াকে দলবদলের গুঞ্জন উড়িয়ে দিল মুম্বাই ইন্ডিয়া

4

বনানী ক্লাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

5

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোর পূর্বাভাস, উষ্ণতম হতে

6

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃ

7

দিল্লিতে বাধা, ঢাকা ফিরছেন জাহেদ উর রহমান

8

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

9

২৪ ঘণ্টায় হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

10

ভারতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের জীবনযাত্রা ও দেশে ফেরার প

11

গণভোটের রায় ও ১১ দফা দাবিতে সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের

12

বুয়েটের ৩টি বিভাগে ৫ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৭ আগস্ট

13

গাইবান্ধায় স্কুল কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: যুবদল নেতার ছুরিকা

14

বার্লিনে ইসরায়েলে অস্ত্র পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ: গ্রেফতার

15

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

16

তহবিলের ১৩ লাখ টাকা নিয়ে ৯৯ হাজারের হিসাব: আলোচনায় রাকসু ভিপ

17

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি

18

ফের কলকাতায় মেসি? বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে

19

নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ যুক্তরাষ্ট্র

20