|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে তিন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই তিন ব্যক্তি কাঁটাতারের সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার খরখড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্তের ৮৩৩ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯-এর কাছাকাছি এলাকায় তিন ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে পুশইনের চেষ্টা চালায়। ওই সময় সীমান্তে দায়িত্বরত ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের ধবলসূতি বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি টের পায় এবং বিএসএফ সদস্যদের কঠোরভাবে সতর্ক করে। বিজিবির তৎপরতা ও বাধার মুখে পড়ে বিএসএফ সদস্যরা তাদের ওই তিন নাগরিকসহ ভারতীয় সীমান্তের ১৫০ গজ অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

ঘটনার পরপরই তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম সংশ্লিষ্ট বিএসএফ কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বিএসএফকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, কোনোভাবেই কোনো নাগরিককে সীমান্ত দিয়ে এভাবে পুশইন করা যাবে না। ওই তিন নাগরিককে তাদের নিজ দায়িত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএসএফ কমান্ডারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং বিজিবি সেখানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যপ্রাণী পাচারের দায়ে যুবকের কারাদণ্ড

1

প্রয়াত সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে মন্ত্রণালয়ের

2

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

3

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’: ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেও

4

ওয়াশিংটন উইজার্ডসে ফিরলেন ক্রিস মিডলটন: তিন বছরের নতুন চুক্ত

5

বন্যা পরিস্থিতির কারণে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা

6

খুবিতে ইয়ুথ এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ২০২৬ | এসএমই

7

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার মার্কিন নাগরিক: উদ্ধার অভিযানে

8

মার্ভেল স্টুডিওর ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট প্রকাশ: কে কোন চরি

9

যুবদল কমিটিতে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ

10

জোড়া গোলে সমালোচনার জবাব দিলেন রোনালদো

11

পুশইনে ব্যর্থ বিএসএফ

12

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণ: ক্লিনিক দালা

13

ডেঙ্গু প্রতিরোধে জোরদার অভিযান

14

পিক্সেল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর২ বিটা ১ প্রকা

15

গণভোট দিতে হবে না পারলে ক্ষমতা ছাড়তে হবে: মোস্তাফিজুর রহমান

16

ফিফা বিশ্বকাপ ২০২৬: স্পেনের বিপক্ষে কাবো ভের্দের ঐতিহাসিক ড্

17

ফিফার শাস্তির পর আর্জেন্টিনার ওপর চড়াও স্পেনের গণমাধ্যম

18

মেয়েদের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে রাফায

19

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

20