|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় ‘প্রশাসনিক বিকেন্দ্রীকরণের’ লক্ষ্যে পাঁচটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছেন। এই নতুন জেলাগুলি হলো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি, প্রশাসনিক পরিষেবারৃৃ মানোন্নয়নে একাধিক নতুন মহকুমা ও পুরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতাকে নতুন জেলা ঘোষণার নেপথ্য অঙ্ক: অনেকেই প্রশ্ন তুলেছেন, কলকাতা তো আগে থেকেই জেলা। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, এতদিন কলকাতার প্রশাসনিক কাঠামো অন্যান্য জেলা থেকে ভিন্ন ছিল। এখানে কোনো জেলাশাসক (DM) ছিলেন না, বরং রাজস্ব সংগ্রহের জন্য একজন কালেক্টর থাকতেন। অন্যান্য জেলায় জেলাশাসক ও মহকুমাশাসকের মাধ্যমে যে স্তরভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা কার্যকর, কলকাতাতেও এখন সেই ধাঁচে কাজ পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে সরকারি দফতরগুলোর ওপর মানুষের নির্ভরতা কমবে এবং প্রশাসনিক পরিষেবা আরও ত্বরান্বিত হবে বলে সরকারের দাবি।

অন্যান্য উল্লেখযোগ্য ঘোষণা:

  • বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন বিমানবন্দর: পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহে তিনটি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। এছাড়া যাত্রীচাপ কমাতে নদিয়ার কল্যাণীতে একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর তৈরির জন্য ১০০০-১৫০০ একর জমি চিহ্নিত করা হবে।

  • নিয়োগ ও সংরক্ষণ: রাজ্য সরকার মোট এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে, যার মধ্যে ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে নারীদের জন্য। এর মধ্যে ৫০ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে।

  • বিধায়ক তহবিল: বিধায়ক তহবিলের বার্ষিক বরাদ্দ ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের প্রশাসনিক কাজে গতি আসবে এবং প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী

1

১১ প্রতিষ্ঠানে অনুদানে আয়কর রেয়াত

2

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

3

করমুক্ত আয়সীমা চার লাখ টাকা করার পথে সরকার: বাজেট সংশোধনে সু

4

২০ বছরের উন্নয়নবঞ্চনার অবসান ঘটল বগুড়ায়: প্রতিমন্ত্রী শাহে আ

5

শাপলা চত্বর হত্যাকাণ্ড: নতুন মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক

6

২০২৬-এর বিপজ্জনক অ্যাপ তালিকা | ডিজিটাল ওয়ালেট প্রতারণা থেকে

7

রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে বাবা-মেয়েসহ ৪ জনের মৃ

8

বিশ্বকাপ ফাইনালে হেরে রানার্সআপ হয়ে দেশে ফেরার পরও আর্জেন্টা

9

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

10

সব সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্

11

শখ নাকি পাচার? বাংলাদেশে কেন ঢুকছে অবৈধ বিদেশি বিষাক্ত প্রাণ

12

সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়

13

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬টি দ্বৈরথ

14

বিপিএসসি সচিবালয়ে ৯০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুর

15

বাংলাদেশে শুটিংয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, জানালেন নোরা ফাতে

16

বাড়ছে না জ্বালানি তেলের দাম: গুজব না ছড়াতে তথ্যমন্ত্রীর কড়া

17

ত্রিদেশীয় সিরিজ ২০২৬: ভারত ‘এ’ দলের ২৭৭ রানের জবাবে রান তাড়া

18

মেসির অধ্যায় শেষ, এখন সময় ইয়ামালের: নতুন বিশ্বচ্যাম্পিয়ন

19

মাছ ধরার জালে ধরা পড়ল টর্পেডোর মতো আন্ডারওয়াটার ড্রোন

20