|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আকস্মিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে হাজারো মানুষ

হঠাৎ ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মাত্র তিন ঘণ্টার টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এই ঢলের কারণে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আকস্মিক বনাবো তৈরি হয়েছে। গভীর রাতে হঠাৎ করে ঘরে পানি ঢুকে পড়ায় ঘুমন্ত মানুষগুলো চরম বিপাকে পড়েন এবং অনেকে প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি।

শহরের মুসলিমপাড়া, নিচের বাজার, মেহেদীবাগ, কালাডেবা ও খবংপড়িয়া এলাকার ঘরবাড়িতে পানি উঠে যাওয়ার কারণে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তাঘাট বা নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী এলাকার নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে পড়ায় জনজীবন পুরোপুরি থমকে গেছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ আমন খেত, যার ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরাইল একে অপরকে এক সপ্তাহ শান্তিতে থাকতে দেবে: ট্রাম্প

1

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশ

2

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে আসছে নতুন আইন: সর্বোচ্চ ৫০ লাখ টাকা

3

তেহরান বিমানবন্দরে ফের নিয়মিত ফ্লাইট শুরু

4

একই দিনে দুইবার সূর্যাস্ত ও উল্কাবৃষ্টি: স্পেনের যে গ্রামে ব

5

২৪ ঘণ্টায় হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

6

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া

7

আবারও ভারতের শীর্ষ ধনী তারকা শাহরুখ খান

8

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী দিচ্ছে সরকার: নতুন

9

গ্লাসগোর আকাশে ফুটল বিশাল ‘গ্লাসগো রোজ’, কমনওয়েলথ গেমসে নতু

10

মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি নেতা

11

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট, দাবি ইরান

12

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দ

13

স্পেনে আসছে ভয়াবহ তাপপ্রবাহ, তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্

14

বিগত সরকারের টিকার ঘাটতিতেই হামের প্রাদুর্ভাব: ভিটামিন এ প্ল

15

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরা

16

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনে অগ্রাধিকার দেওয়া

17

যুক্তরাষ্ট্রের ডার্লিংটন কাউন্টিতে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জার

18

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: 'স্পেশাল ফো

19

প্রয়াত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা

20