|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশ নিচ্ছেন না। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর না করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের আগের দিন ১২ অক্টোবর সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও প্রথমবারের মতো বৈঠকে বসবেন।

দিল্লির বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তসীমান্ত অপরাধ, মানব ও মাদক পাচার, অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি সদস্যদেশগুলোর আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করা বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। জোটটির সচিবালয় ঢাকায় এবং ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব নেয়। ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত হলেও এতদিন তা অনুষ্ঠিত হয়নি। প্রায় আট বছর পর এবার দিল্লিতে সেই প্রথম বৈঠক হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুষলধারে বৃষ্টিতে নাকাল রাজধানী: অলিগলি পেরিয়ে প্রধান সড়কে জ

1

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, নকআউটে সঙ্গী মিশর

2

জায়নবাদকে ‘বর্ণবাদ’ হিসেবে ঘোষণা করে ব্রিটিশ গ্রিন পার্টির

3

ইসরাইলের ভেতরেই নেতানিয়াহুর সমালোচনা

4

লঙ্কা প্রিমিয়ার লিগে দল থেকে 'ড্রপ' হয়ে অসন্তুষ্ট শাহিন শাহ

5

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অফিস ভাঙচুরসহ আহত ১০

6

চতুর্থ বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’: সানা জাভেদকে ট্রোল করায

7

বিশ্বকাপের নকআউট পর্বে তীব্র দাবদাহের ঝুঁকি: ফিলাডেলফিয়ায়

8

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব ২০২৬ | ৪৫ দিনের শান্তি

9

স্বামীর দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী: নারায়ণগঞ্জের ম

10

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা ভারতের, জোর দেওয়া হচ্ছে 'পা

11

পাবনায় রূপপুর প্রকল্পের রুশ নাগরিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ

12

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২৬: অনলাইনে খাতা চ্যালেঞ্জ করার

13

নিয়মিত খেলার আশায় ম্যানসিটি ছেড়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় এচে

14

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

15

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডে

16

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

17

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্

18

রিয়াদের খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বেশ কয়েক

19

ম্যাচ খেলতে মাঠে গিয়ে বাংলাদেশ শুনল ‘খেলা হবে না’

20