দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

০ শেয়ার
জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সংক্ষেপে মূল তথ্য
  • জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার অবৈধ ঘোষণা করা হলে বর্তমান বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
  • মঙ্গলবার (২১ জুলাই) বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এই কথা বলেন।
  • সারজিস আলম বলেন, যে জনগণ ৫০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, একই জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে।

জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার অবৈধ ঘোষণা করা হলে বর্তমান বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এই কথা বলেন।

সারজিস আলম বলেন, যে জনগণ ৫০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, একই জনগণ ৭০ শতাংশ ভোট দিয়ে গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। যে সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি সরকার গঠিত হয়েছে, একই প্রক্রিয়ায় গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি ও লুটপাটের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকার শুধু নিজেদের দলীয় এমপিদের এলাকাকে প্রাধান্য দিয়ে ৮ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যা সমগ্র বাংলাদেশের ৩০০ আসনের জনগণের সরকারের নীতি হতে পারে না।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

2

সাবেক এমপি আনোয়ার খানের বিরুদ্ধে মামলা

3

ওসাসুনা ছেড়ে লিভারপুলে ভিক্টর মুনিয়োজ

4

২০২৭ সালের হজ: হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় সৌদি আরবের নতুন বিধিমালা ও শ্রেণিবিন্যাস

5

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড: খাজা মার্কেটের ভবনে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

6

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

7

কানাডাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল স্কটল্যান্ড

8

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ ২০২৬

9

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

10

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র সরবরাহ: আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ ঘোষণা