মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযান চালিয়ে ৩১ পিস ও ৬০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে শিবালয় থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাতে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়ক থেকে ৩১ পিস ইয়াবাসহ নাজমুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যিনি সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচিত। এ সময় তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। অন্যদিকে, একই রাতে উপজেলার মহাদেবপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের সিএনজি স্টেশনের সামনে থেকে ৬০০ পিস ইয়াবাসহ কাউসার হোসেন নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দایر করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন